"স্টাফ রিপোর্টার আব্দুল বাতেন
করবো কাজ, গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঘোষিত আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার চর জুশিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন স্থানীয় সংসদ সদস্য ফাহমিদা হক। এ সময় তিনি পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।
কর্মসূচিতে স্থানীয় কোমলমতি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। উপস্থিত ব্যক্তিরা জানান, এ ধরনের উদ্যোগ পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি বৃক্ষরোপণে মানুষকে আরও উৎসাহিত করবে।
আয়োজকরা বলেন, দেশের পরিবেশ ও প্রকৃতি রক্ষায় সরকারের এই সবুজ উদ্যোগ সফল করতে সমাজের প্রতিটি মানুষকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে
