স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ক্রীড়া সামগ্রী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বিতরণ করা হয়েছে।
শনিবার বিকেল ৩টায় মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল হাই স্কুলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে এসব ক্রীড়া সামগ্রী তুলে দেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি।
এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ক্রীড়া সামগ্রী পাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে—রামপাল এনবিএম উচ্চ বিদ্যালয়, পলক অটিজম স্কুল, রামপাল মহাবিদ্যালয়, বছিরুন্নেসা উচ্চ বিদ্যালয়, সুখবাসপুর শ্যামলীনী উচ্চ বিদ্যালয়, রামপাল জলিল জাব্বার মাদ্রাসা, পঞ্চসার ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, মহাকালী উচ্চ বিদ্যালয়, রিকাবী বাজার উচ্চ বিদ্যালয়, আটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বজ্রযোগিনী জে.কে. উচ্চ বিদ্যালয় ও রামপাল সরকারি প্রাথমিক বিদ্যালয়।
ক্রীড়া সামগ্রী বিতরণকালে অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় উৎসাহিত করতে হবে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তুলবে।
তিনি আরও বলেন, সুস্থ ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার বিকল্প নেই
