নিজস্ব প্রতিবেদক, বগুড়ার শিবগঞ্জ উপজেলায় অবৈধভাবে পরিচালিত একটি সিগারেট কারখানায় সেনাবাহিনীর নেতৃত্বে অভিযান চালিয়ে কারখানাটি সিলগালা করা হয়েছে। বগুড়া সদর ক্যাম্পের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে প্রায় ১০ কোটি টাকা মূল্যের বিভিন্ন যন্ত্রপাতি জব্দ করা হয়।
অভিযানকালে জানা যায়, একটি বৈধ ব্র্যান্ডের নামে আবেদন করলেও কারখানাটিতে ১২ থেকে ১৪ ধরনের নকল সিগারেট উৎপাদন করা হচ্ছিল। এ সময় ১৫ লাখ টাকা মূল্যের অবৈধ ব্যান্ড রোল এবং প্রায় ১০ লাখ টাকা মূল্যের তামাক জব্দ করা হয়। ঘটনাস্থল থেকে ৫ জন শ্রমিককে আটক করা হয়েছে।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারখানাটি সিলগালা করা হয় এবং কারখানা কর্তৃপক্ষের কাছ থেকে ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
