চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
সুশাসন ও শান্তির জন্য পরিবর্তন, উন্নত আধুনিক চাঁপাইনবাবগঞ্জ স্লোগানে ‘ছাত্র-যুব সমাবেশ’ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সমাবেশে ১ লাখেরও বেশি মানুষের উপস্থিতি নিশ্চিত করতে চালানো হয় ব্যাপক প্রস্তুতি ও প্রচার-প্রচারণা। শনিবার সকাল ১১টায় সাংস্কৃতিক পরিবেশনার মধ্যদিয়ে শুরু হয় সমাবেশের প্রথম পর্ব। পরবর্তী সময়ে দুপুর আড়াই টায় কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে সমাবেশের কার্যক্রম শুরু হয়। একে একে বক্তৃতা করেন দলটির নেতা ও ডাকসু, চাকসু, রাকসু তিন বিশ্ববিদ্যালের ভিপি। চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরামের আয়োজিত অনুষ্ঠানে সভাপত্বি করেন সংগঠনটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক আবু বকর।
তরুণদের নেতৃত্বে অভ্যুত্থান হয়েছে। আগামী নতুন বাংলাদেশ তরুণদের হাতে গড়ে উঠবে। নব্য ফ্যাসিবাদীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহŸাবান আর চাঁপাইনবাবগঞ্জের সাধারণ মানুষের দীর্ঘদিনের বঞ্চনা কথা তুলে ধরেন বক্তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে দাঁড়ি পাল্লার প্রার্থী ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল বলেছন, আগামী দিনে আমরা যদি নির্বাচিত হই দল-মতের উর্ধে উঠে তরুণ এবং যুবকদের সঙ্গে নিয়ে একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলবো। ভিন্ন ধর্মালম্বীদের নিরাপত্তা নিশ্চিত হবে। তাদের কেউ চোখ রাঙাতে পারবে না। তারা ধর্মীয়ও অধিকার পাবেন; ধর্ম চর্চা করার সুযোগ পাবেন।
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, একটি দল আমরা তাদের সম্মান করি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দল যে বিএনপিÑ সেটি তার আদর্শে নাই। খালেদা জিয়ার মতো আপোষহীন নেত্রীর যে বিএনপিÑ সে বিএনপি আজকে আর নাই। আজকে সেই দলটি একটি হত্যাকারি দলে পরিণত হয়েছে। তিনি বলেন, বাংলাদেশ থেকে হাসিনা পালিয়েছে আমরা ভেবেছি এই দেশ চাঁদাবাজ মুক্ত হয়ে যাবে, এই বাংলাদেশে অন্যায় থাকবে না, জুলুম থাকবে না, টেন্ডারবাজি থাকবে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি দল হাসিনার সেই ইজারা তাদের নিজেদের কাঁধে তুলে নিয়েছে।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড.শফিকুল ইসলাম মাসুদ বলেছন, ৫ই আগস্টের পর যারা নিজদের অর্ন্তদ্ব›েদ্ব ২০০ জন হত্যা করেছে। নিজেদের দলের কাছে নিরাপত্তা নাই। যারা নিজেদের নিরাপত্তা দিতে পারেনা তারা দেশবাসির নিরাপত্তা দেয়ার প্রশ্নই উঠেনা। চাঁদাবাজিতে এখন কারা সেরা ? প্রশ্ন রেখে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আস্থা রেখেছে ছাত্র শিবরের উপরে। তিন মাস/ ছয় মাসের ব্যবধানে একেকটা বিশ্ববিদ্যালয় যদি চাঁদাবাজ, সিন্ডিকেট, দখলদার ও মাদাকমুক্ত করা যায়, সেই ছাত্রশিবিরের প্রিয় সংগঠন জামায়াতে ইসলামের উপর যদি মানুষ আস্থা রাখে তাহলে সন্ত্রাস, চাঁদাবাজ, দূর্নীতি এবং মাদকমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়ে তোলা সম্ভব।
ডাকসু ভিপি সাদিক কায়েম বলেছেন, জুলাই বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশে কোন চাঁদাবাজের ঠিাকানা হবেনা, সন্ত্রাসীদের ঠিকানা হবেনা, কোন ধর্ষক ও মাদক কারবারিদের ঠিকানা হবেনা। এই নতুন বাংলাদেশে শহীদদের আকাঙ্খার আলোকে যারাই লড়াই সংগ্রাম করবে তাদের বিজয়ী করা হচ্ছে আমাদের দ্বায়িত্ব। এইযে, বৈষম্যহীন ইনসাফ ভিক্তিক বাংলাদেশ বিনির্মানের কথা বলছি, তার প্রতীক দাঁড়িপাল্লা।
