সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ | বাংলা: ৯ অগ্রহায়ণ ১৪৩৩ | আরবি: ১৩ জমাদিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৬.৮১°C
SP_WEATHER_BROKEN_CLOUDS Humidity: ৬৭%
Wind: N at ২.৯ M/S
মঙ্গলবার
১৯.২°C / ১৯.২°C
বুধবার
২৩.৭৩°C / ২৩.৭৩°C
বৃহস্পতিবার
২৭.৮৭°C / ২৭.৮৭°C
শুক্রবার
২৮°C / ২৮°C
শনিবার
২৩.১৮°C / ২৩.১৮°C
রবিবার
২১.২৬°C / ২১.২৬°C
সোমবার
১৯.৯১°C / ১৯.৯১°C

দাওকান্দি কলেজে সংঘর্ষে নতুন মোড়: অধ্যক্ষ ও প্রদর্শক হীরার অপসারণে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

দাওকান্দি কলেজে সংঘর্ষে নতুন মোড়: অধ্যক্ষ ও প্রদর্শক হীরার অপসারণে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ

রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে নারী প্রদর্শককে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনাকে ঘিরে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক ও প্রদর্শক আলেয়া খাতুন হীরার অপসারণে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন ভুক্তভোগী ও এলাকাবাসী।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে রাজশাহী নগরীর সাহেববাজার জিরো পয়েন্ট এলাকায় এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। স্থানীয়দের উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা অভিযোগ করেন, গত ২৩ এপ্রিল কলেজে সংঘটিত ঘটনাটি গণমাধ্যমে আংশিক ও বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে, যার ফলে তাদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হয়েছে। তাদের দাবি, সেদিন কলেজে প্রবেশের সময় কোনো নিষেধাজ্ঞা ছিল না এবং পূর্বের অনিয়ম-দুর্নীতির বিষয়ে জবাবদিহি চাইতে গেলে উল্টো তাদের ওপর হামলা চালানো হয়। এ হামলার নেতৃত্ব দেন প্রদর্শক আলেয়া খাতুন হীরা—এমন অভিযোগও তোলেন তারা।

অন্যদিকে, অভিযুক্ত আলেয়া খাতুন হীরা অভিযোগ অস্বীকার করে বলেন, একটি পক্ষ দীর্ঘদিন ধরে হিসাব চাওয়ার নামে চাঁদা দাবি করে আসছিল। এর প্রতিবাদ করায় তিনিও হামলার শিকার হয়েছেন বলে দাবি করেন। একই বক্তব্য দেন অধ্যক্ষ আব্দুর রাজ্জাক। তার অভিযোগ, দায়িত্ব গ্রহণের পর থেকেই বিভিন্ন পক্ষ তার কাছে চাঁদা দাবি করছিল এবং তা প্রত্যাখ্যান করায় এই সংঘর্ষের সূত্রপাত।

সংবাদ সম্মেলনে বক্তারা নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে বলেন, একপাক্ষিক সিদ্ধান্ত না নিয়ে প্রকৃত ঘটনা উদঘাটন করা জরুরি। একইসঙ্গে ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের অপসারণ এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।

এদিকে দুর্গাপুর থানার পুলিশ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আগে থেকেই পুলিশ মোতায়েন ছিল। তবুও কিছু ব্যক্তি জোরপূর্বক প্রবেশ করে হামলা ও ভাঙচুর চালায়। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.