সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ | বাংলা: ৯ অগ্রহায়ণ ১৪৩৩ | আরবি: ১৩ জমাদিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৬.৮১°C
SP_WEATHER_BROKEN_CLOUDS Humidity: ৬৭%
Wind: N at ২.৯ M/S
মঙ্গলবার
১৯.২৭°C / ১৯.২৭°C
বুধবার
২৩.৬৪°C / ২৩.৬৪°C
বৃহস্পতিবার
২৭.৮৫°C / ২৭.৮৫°C
শুক্রবার
২৮.০৯°C / ২৮.০৯°C
শনিবার
২২.৯১°C / ২২.৯১°C
রবিবার
২১.০৮°C / ২১.০৮°C
সোমবার
১৯.৯৪°C / ১৯.৯৪°C

রাজশাহীতে বিচারকের বাড়িতে ঢুকে ছেলেকে হত্যা, বিচারকের স্ত্রী আহত: আটক ১

রাজশাহীতে বিচারকের বাড়িতে ঢুকে ছেলেকে হত্যা, বিচারকের স্ত্রী আহত: আটক ১

রাজশাহী প্রতিনিধি:

রাজশাহী মহানগরীর ডাবতলায় নিজ বাসায় ঢুকে তাওসিফ রহমান সুমন (১৯) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে এক হামলাকারী। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।

 

নিহত তাওসিফ রাজশাহী মহানগর ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের ছেলে। তিনি স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিলেন বলে জানা গেছে।

 

এ ঘটনায় বিচারকের স্ত্রী তাসমিন নাহারও গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

 

ঘটনার খবর পেয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশ জানিয়েছে, হামলার পর অভিযুক্ত ব্যক্তি আহত অবস্থায় আটক হয়েছেন এবং তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান জানান, “ঘাতককে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। জিজ্ঞাসাবাদের পর প্রকৃত ঘটনা জানা যাবে।”

 

এদিকে ঘটনার পর এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশের গোয়েন্দা (ডিবি) ইউনিট ও ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে তদন্ত কার্যক্রম শুরু করেছে।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.