চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃ
চাঁপাইনবাবগঞ্জ-১(শিবগঞ্জ), ২(নাচোল,গোমস্তাপুর ও ভোলাহাট )এবং ৩(সদর) আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রাপ্ত ৩ প্রার্থী ঐক্যবদ্ধ হয়ে পদ্মা নদীর নায্য পানির দাবীর ব্যানারে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত পদ্মা নদীতে নায্য পানি বন্টনের দাবীতে "চলো জি ভাই, হাঁরঘে পদ্মা বাঁচাই" পদ্মা বাঁচাতে আমারা ঐক্য গড়ি, এই শ্লোগান সম্বল্বিত ব্যানারে দ্বিতীয় সভা এটি । তবে পদ্মার পানি বন্টনের দাবীতে আয়োজিত সভাটি রুপ নেয় নিবাচর্নী সভায়।
বিএনপি চেয়ারপারসনের ২ উপদেষ্টা চাঁপাইনবাবগঞ্জ ১ আসনের মনোনয়ন প্রাপ্ত অধ্যাপক মোঃ শাহজাহান মিয়া ও ৩ আসন থেকে মনোনয়ন প্রাপ্ত অপর উপদেষ্টা মো হারুনুর রশিদ এবং ২ আসনের সাবেক এমপি ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক মোঃ আমিনুল ইসলামের উপস্থিতিতে শ্লোগানে শ্লোগানে বুধবার(৫ নভেম্বর) দুপুর থেকেই মূখরিত হয় শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মাঠ। শিবগঞ্জ উপজেলা বিএনপি'র আহ্বায়ক আশরাফুল হক এর সভাপতিত্বে এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মোঃ শাহজাহান মিয়া, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও সাবেক সংসদ সদস্য মোঃ হারুনুর রশিদ।আর বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সাংসদ মোঃ আমিনুল ইসলাম।
এদিকে শিবগঞ্জ সরকারী মডেল হাইস্কুল মাঠে দুপুর থেকেই নেতাকর্মীরা ধানের শীষে ভোট চেয়ে মিছিল সহকারে সমাবেশ স্থলে উপস্থিত হতে থাকেন। উপস্থিত নেতাকর্মীরা দলীয় ব্যানার ফেস্টুন নিয়ে সমাবেশ স্থলে জায়গা না পেয়ে স্কুলের বিভিন্ন ছাদে অবস্থান নেয়।অনেক নেতাকর্মীকে ধানের গুচ্ছ নিয়ে মাঠে দেখা গেছে।
