বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ | বাংলা: ২৩ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৭ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

৩০.১৩°C
SP_WEATHER_MODERATE_RAIN Humidity: ৫৮%
Wind: SSE at ২.৩১ M/S
শুক্রবার
২৩.৩৫°C / ২৩.৩৫°C
শনিবার
২৭.৯৩°C / ২৭.৯৩°C
রবিবার
৩১.৫৩°C / ৩১.৫৩°C
সোমবার
৩০.৯৮°C / ৩০.৯৮°C
মঙ্গলবার
২৫.৯৯°C / ২৫.৯৯°C
বুধবার
২৬.৪৮°C / ২৬.৪৮°C
বৃহস্পতিবার
২৫.২৯°C / ২৫.২৯°C

মালদার মোথাবাড়ি কাণ্ডে বড় পদক্ষেপ, আইএসএফ প্রার্থীসহ ১৮ জন গ্রেপ্তার

মালদার মোথাবাড়ি কাণ্ডে বড় পদক্ষেপ, আইএসএফ প্রার্থীসহ ১৮ জন গ্রেপ্তার

মালদা প্রতিনিধ 

মালদা: মোথাবাড়ি কাণ্ডে বড় পদক্ষেপ নিল প্রশাসন। আইএসএফ প্রার্থী শাহজাহান আলি কাদরী-সহ মোট ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।

বুধবার মালদা জেলার কালিয়াচক ২ নম্বর ব্লকের সুজাপুর, মোথাবাড়ি-সহ একাধিক এলাকায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নিয়ে বিক্ষোভ শুরু হয়। আন্দোলনকারীরা ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে কয়েক ঘণ্টা ধরে। পাশাপাশি বিডিও অফিস ঘেরাও করে আধিকারিকদের আটকে রাখার অভিযোগ ওঠে।

পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর গাড়ি বিক্ষোভকারীদের উপর উঠে গেলে বেশ কয়েকজন সাধারণ মানুষ গুরুতর আহত হন।

এরপর রাতভর পুলিশি অভিযানে একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে আইএসএফ প্রার্থী শাহজাহান আলি কাদরী-সহ মোট ১৮ জনকে গ্রেপ্তার করা হয়।

যদিও শাহজাহান আলি কাদরী দাবি করেছেন, তাঁকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। তাঁর বক্তব্য, ঘটনার সময় তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না, অন্য একটি গ্রামে একটি জলসায় ছিলেন।

বর্তমানে মোথাবাড়ি ও কালিয়াচক এলাকায় উত্তেজনা বজায় রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন রয়েছে বিপুল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। প্রশাসনের পক্ষ থেকে শান্তি বজায় রাখার আবেদন জানানো হয়েছে।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.