সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ | বাংলা: ৯ অগ্রহায়ণ ১৪৩৩ | আরবি: ১৩ জমাদিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৬.৮১°C
SP_WEATHER_BROKEN_CLOUDS Humidity: ৬৭%
Wind: N at ২.৯ M/S
মঙ্গলবার
১৯.২°C / ১৯.২°C
বুধবার
২৩.৭৩°C / ২৩.৭৩°C
বৃহস্পতিবার
২৭.৮৭°C / ২৭.৮৭°C
শুক্রবার
২৮°C / ২৮°C
শনিবার
২৩.১৮°C / ২৩.১৮°C
রবিবার
২১.২৬°C / ২১.২৬°C
সোমবার
১৯.৯১°C / ১৯.৯১°C

ইরান উত্তেজনার মধ্যেই পশ্চিম এশিয়ার পথে মার্কিন যুদ্ধবহর, মোতায়েন এফ-১৫ যুদ্ধবিমান

ইরান উত্তেজনার মধ্যেই পশ্চিম এশিয়ার পথে মার্কিন যুদ্ধবহর, মোতায়েন এফ-১৫ যুদ্ধবিমান

ওয়াশিংটন/তেহরান:

দক্ষিণ চিন সাগর থেকে যাত্রা শুরু করে সোমবার রাতে মলাক্কা প্রণালী অতিক্রম করেছে মার্কিন নৌবাহিনীর বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কন। নিমিৎজ-শ্রেণির এই রণতরীর সঙ্গে রয়েছে তিনটি আর্লে বার্ক-শ্রেণির ডেস্ট্রয়ার। মার্কিন সংবাদমাধ্যমের একাংশের দাবি, এই যুদ্ধবহর পশ্চিম এশিয়ার দিকে এগিয়ে চলেছে।

একই সঙ্গে সোমবার পশ্চিম এশিয়ার দেশ জর্ডনে পৌঁছেছে অন্তত ১২টি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান। প্রকাশিত খবরে জানানো হয়েছে, আগামী পাঁচ থেকে ছয় দিনের মধ্যেই মার্কিন কেন্দ্রীয় কমান্ড বা সেন্টকমের অধীনে দায়িত্বভার গ্রহণ করবে লিঙ্কন-বহর।

এই সামরিক তৎপরতার পেছনে ইরানকে ঘিরে ক্রমবর্ধমান উত্তেজনাকেই মূল কারণ বলে মনে করছেন সামরিক পর্যবেক্ষকদের একাংশ। তাঁদের মতে, ইরানে সম্ভাব্য চূড়ান্ত সামরিক অভিযানের প্রস্তুতি হিসেবেই অতিরিক্ত সেনা ও রণতরী মোতায়েন শুরু করেছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।

উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারি থেকে ইরানজুড়ে শুরু হওয়া গণবিক্ষোভে পাঁচ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে বিভিন্ন সূত্রের দাবি। কয়েকটি মানবাধিকার সংগঠনের মতে, ১৫ হাজারের বেশি বিক্ষোভকারীকে হত্যা করা হয়েছে, যার জন্য ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা খামেনেইয়ের বাহিনীকে দায়ী করা হয়েছে।

এই পরিস্থিতিকে কেন্দ্র করে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা ক্রমশ তীব্র হচ্ছে। সেই আবহেই দক্ষিণ চিন সাগর থেকে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে পশ্চিম এশিয়ার দিকে সরিয়ে নেওয়া হচ্ছে। সূত্রের খবর, স্বাভাবিক গতিতে ভারত মহাসাগর পাড়ি দিয়ে যুদ্ধবহরটি চলতি সপ্তাহের মধ্যেই সেন্টকমের আওতাধীন আরব সাগরে পৌঁছতে পারে।

তবে এ বিষয়ে এখনও পর্যন্ত মার্কিন প্রতিরক্ষা দফতরের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.