সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ | বাংলা: ৯ অগ্রহায়ণ ১৪৩৩ | আরবি: ১৩ জমাদিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৬.৮১°C
SP_WEATHER_BROKEN_CLOUDS Humidity: ৬৭%
Wind: N at ২.৯ M/S
মঙ্গলবার
১৯.২°C / ১৯.২°C
বুধবার
২৩.৭৩°C / ২৩.৭৩°C
বৃহস্পতিবার
২৭.৮৭°C / ২৭.৮৭°C
শুক্রবার
২৮°C / ২৮°C
শনিবার
২৩.১৮°C / ২৩.১৮°C
রবিবার
২১.২৬°C / ২১.২৬°C
সোমবার
১৯.৯১°C / ১৯.৯১°C

সমঝোতা না হলে ফের বোমাবর্ষণ! ইরানকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের

সমঝোতা না হলে ফের বোমাবর্ষণ! ইরানকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তানে দ্বিতীয় দফার গুরুত্বপূর্ণ বৈঠকের প্রস্তুতি শুরু হয়ে গেছে। কিন্তু ইরানের সঙ্গে এই বৈঠক ব্যর্থ হলে কী হতে পারে, সে বিষয়ে স্পষ্ট বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট Donald Trump।

শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প জানান, পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে ইতিবাচক কিছু খবর রয়েছে। তবে তিনি সতর্ক করে বলেন, “এখন কী ঘটে সেটাই দেখার।”

দু’সপ্তাহের যুদ্ধবিরতির সময়সীমা শেষ হচ্ছে আগামী বুধবার। এই সময়ের মধ্যেই সমঝোতা না হলে কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে বলে ইঙ্গিত দেন ট্রাম্প। তিনি বলেন, যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানো নাও হতে পারে, আর সেক্ষেত্রে আবার শুরু হতে পারে অবরোধ ও বোমাবর্ষণ।

একদিকে তিনি যুদ্ধ শেষ হলে হোয়াইট হাউসে ‘পার্টি’র কথা বলছেন, অন্যদিকে ইরানকে কড়া হুঁশিয়ারিও দিচ্ছেন—সমঝোতা না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।

হরমুজ় প্রণালী নিয়েও উত্তেজনা বাড়ছে। ইরানের সম্ভাব্য অবরোধ বা কর আরোপের পরিকল্পনাকে উড়িয়ে দিয়ে ট্রাম্প বলেন, পূর্ণ সমঝোতা না হওয়া পর্যন্ত আমেরিকাও এই গুরুত্বপূর্ণ জলপথ নিয়ন্ত্রণে রাখবে।

ট্রাম্প বিশেষভাবে উল্লেখ করেছেন, ২১ এপ্রিল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। ওই দিনের মধ্যে চূড়ান্ত সমঝোতা না হলে পরিস্থিতি আরও জটিল ও বিপজ্জনক হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.