ডেস্ক রিপোর্ট:
বিশ্বজুড়ে জনসংখ্যা নিয়ন্ত্রণ ও যৌনস্বাস্থ্য সুরক্ষায় কন্ডোমের ভূমিকা অনস্বীকার্য। বাংলাদেশসহ বিশ্বের অধিকাংশ দেশেই কন্ডোম ব্যবহারে সরকারের কোনও আপত্তি নেই। বরং পরিবার পরিকল্পনা, অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ রোধ ও যৌনবাহিত রোগ প্রতিরোধে কন্ডোম ব্যবহারের প্রয়োজনীয়তা বোঝাতে সরকারি ও বেসরকারি পর্যায়ে নিয়মিত প্রচার চালানো হয়।
তবে এই পৃথিবীতেই এমন একটি দেশ রয়েছে, যেখানে কন্ডোম ব্যবহার আইনত নিষিদ্ধ। আর আশ্চর্যের বিষয় হলো—সেই দেশটি বাংলাদেশের একেবারে কাছেই অবস্থিত।
কন্ডোম ব্যবহার করলেই শাস্তি!
দক্ষিণ এশিয়ার দেশ আফগানিস্তান এমন এক রাষ্ট্র, যেখানে বর্তমান সরকার কন্ডোম ব্যবহার নিষিদ্ধ করেছে। ফলে দেশটিতে কন্ডোম ব্যবহার করলে তা আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হয়। পরিবার পরিকল্পনা বা যৌনস্বাস্থ্য সংক্রান্ত যেকোনো আধুনিক পদ্ধতির বিরুদ্ধেই সেখানে কড়া অবস্থান নেওয়া হয়েছে।
নিষেধাজ্ঞা না থাকলেও নিরুৎসাহের দেশ
আফগানিস্তান ছাড়াও বিশ্বের আরও কয়েকটি দেশে কন্ডোম ব্যবহারে আইনগত নিষেধাজ্ঞা না থাকলেও সরকারিভাবে কোনও উৎসাহ দেওয়া হয় না।
ইন্দোনেশিয়া সরকারের পক্ষ থেকেও কন্ডোম ব্যবহারে বিশেষ কোনও প্রচার দেখা যায় না।
অন্যদিকে উত্তর কোরিয়া, কিম জং উনের নেতৃত্বাধীন দেশটি জনসংখ্যা বৃদ্ধিকে গুরুত্ব দেয়। ফলে সেখানে কন্ডোম ব্যবহারে সরকার একেবারেই আগ্রহী নয়। এমনকি দেশটিতে কন্ডোম উৎপাদনও হয় না। তবে ব্যক্তিগতভাবে কেউ ব্যবহার করলে সরকার তাতে সরাসরি বাধা দেয় না।
সামাজিক বাধা যেখানে বড় সমস্যা
ফিলিপিন্সে কন্ডোম ব্যবহারে সরকারি নিষেধাজ্ঞা না থাকলেও বাস্তবে এর ব্যবহার খুবই কম।
আবার জাম্বিয়ায় কন্ডোম ব্যবহার নিষিদ্ধ না হলেও, কেউ এটি ব্যবহার করলে সমাজে তাকে দুর্বল চরিত্রের মানুষ হিসেবে দেখা হয়। ফলে সামাজিক চাপের কারণে অনেকেই কন্ডোম ব্যবহার থেকে বিরত থাকেন।
প্রচার করলেই অপরাধ!
সবচেয়ে ব্যতিক্রমী আইন রয়েছে নাইজেরিয়ায়। সেখানে কন্ডোম ব্যবহার করা বেআইনি নয়, তবে কেউ যদি কন্ডোম ব্যবহারের পক্ষে প্রচার চালান বা মানুষকে বুঝিয়ে বেড়ান—তাহলে সেটি আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হয়।
