ইউরোপের ছোট দেশ লাটভিয়া এখন এক অদ্ভুত সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে—পুরুষের তুলনায় নারীর সংখ্যা সেখানে দ্রুত বেড়ে চলেছে। ইউরোস্ট্যাটের সর্বশেষ পরিসংখ্যান বলছে, দেশটিতে পুরুষের তুলনায় নারীর সংখ্যা ১৫.৫% বেশি, যা ইউরোপীয় ইউনিয়নের গড় লিঙ্গ-অসমতার তুলনায় প্রায় তিনগুণ।
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই বৈষম্য আরও স্পষ্ট হয়ে ওঠে। ফলে অনেক নারীই নানা দৈনন্দিন কাজ সামলাতে ‘হাজব্যান্ড ফর অ্যান আওয়ার’ বা ‘এক ঘণ্টার জন্য স্বামী’ নামের একটি বিশেষ পরিষেবা গ্রহণ করছেন। এই ভাড়াটে সহকারী মূলত ঘরদোরের নানা কাজ, মেরামত বা ভারী কোনো কাজ সামলে দেন।
ব্রিটিশ পত্রিকা দ্য সান–এর প্রতিবেদন অনুযায়ী, লাটভিয়ায় এই পরিষেবার চাহিদা সাম্প্রতিক সময়ে চোখে পড়ার মতো বেড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, জনসংখ্যায় দীর্ঘমেয়াদি লিঙ্গ-অসমতা এবং বয়স্ক নারীর সংখ্যার আধিক্যই এ ধরনের পরিষেবার জনপ্রিয়তা বাড়িয়ে তুলেছে।
