সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ | বাংলা: ৯ অগ্রহায়ণ ১৪৩৩ | আরবি: ১৩ জমাদিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৬.৮১°C
SP_WEATHER_BROKEN_CLOUDS Humidity: ৬৭%
Wind: N at ২.৯ M/S
মঙ্গলবার
১৯.২°C / ১৯.২°C
বুধবার
২৩.৭৩°C / ২৩.৭৩°C
বৃহস্পতিবার
২৭.৮৭°C / ২৭.৮৭°C
শুক্রবার
২৮°C / ২৮°C
শনিবার
২৩.১৮°C / ২৩.১৮°C
রবিবার
২১.২৬°C / ২১.২৬°C
সোমবার
১৯.৯১°C / ১৯.৯১°C

মালদার নতুন জেলা শাসক: রিয়াল ‘বজরঙ্গি ভাইজান’ খ্যাত ডা. প্রীতি গোয়েল

মালদার নতুন জেলা শাসক: রিয়াল ‘বজরঙ্গি ভাইজান’ খ্যাত ডা. প্রীতি গোয়েল

মালদা প্রতিনিধি 

মালদা জেলার নতুন জেলা শাসক (District Magistrate) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ডা. প্রীতি গোয়েল (IAS, 2013 ব্যাচ)। তিনি এস. এন. মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করে চিকিৎসক হিসেবে কর্মজীবন শুরু করেন।

 

প্রশাসনিক প্রশিক্ষণ শেষ করার পর ডা. গোয়েল পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে (Health & Family Welfare Department) অফিসার অন স্পেশাল ডিউটি (OSD) হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি হুগলি জেলার SDO এবং উত্তর ২৪ পরগনা জেলার ADM পদেও কর্মরত ছিলেন।

 

২০২৩ সালে তিনি দার্জিলিং জেলার জেলা শাসক (DM) হিসেবে নিযুক্ত হন এবং সেখানে অসাধারণ প্রশাসনিক দক্ষতা ও মানবিকতার পরিচয় দেন। বিশেষ করে, তিনি নাগাল্যান্ডের এক নারীকে — যিনি প্রায় ৫০ বছর ধরে পরিবারের থেকে বিচ্ছিন্ন ছিলেন — তাঁর পরিবারে পুনর্মিলন ঘটিয়ে “রিয়াল বজরঙ্গি ভাইজান” নামে পরিচিতি লাভ করেন।

 

মালদার নতুন জেলা শাসক হিসেবে ডা. প্রীতি গোয়েলের আগমন জেলার মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। জেলার নাগরিকরা আশা করছেন, তাঁর দক্ষ নেতৃত্বে মালদা প্রশাসন আরও গতিশীল, স্বচ্ছ ও মানবিক দৃষ্টিভঙ্গিতে পরিচালিত হবে।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.