মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ | বাংলা: ১০ অগ্রহায়ণ ১৪৩৩ | আরবি: ১৪ জমাদিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৭.৬২°C
SP_WEATHER_CLEAR_SKY Humidity: ৩৬%
Wind: WNW at ৪.৫৯ M/S
বুধবার
১৬.৭৮°C / ১৬.৭৮°C
বৃহস্পতিবার
২১.৭৮°C / ২১.৭৮°C
শুক্রবার
২৬.৩°C / ২৬.৩°C
শনিবার
২৭.০৩°C / ২৭.০৩°C
রবিবার
২২.১৯°C / ২২.১৯°C
সোমবার
২০.২১°C / ২০.২১°C
মঙ্গলবার
১৮.৯৭°C / ১৮.৯৭°C

যুক্তরাষ্ট্রে সরকারি শাটডাউনে নাগরিকত্ব অনুষ্ঠান স্থগিত

যুক্তরাষ্ট্রে সরকারি শাটডাউনে নাগরিকত্ব অনুষ্ঠান স্থগিত

 যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি ইমিগ্রেশন অফিসে নাগরিকত্ব গ্রহণ অনুষ্ঠান হঠাৎ বাতিল হয়েছে সরকারি শাটডাউনের কারণে। শনিবার সকালে ন্যাচারালাইজেশন শপথ অনুষ্ঠানে অংশ নিতে বহু আবেদনকারী পরিবারসহ উপস্থিত ছিলেন।

 

কিন্তু অনুষ্ঠান শুরুর আগে কর্মকর্তারা জানান, সরকারি কার্যক্রম আংশিকভাবে বন্ধ থাকায় অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। উপস্থিত কেউই পূর্বে কোনো ইমেইল বা ফোনে বাতিলের খবর পাননি। এমনকি নিরাপত্তা কর্মীরাও বিষয়টি জানতেন না বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

 

পরে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস)–এর ওয়েবসাইটে দেখা যায়, “অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে” অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে। সেখানে একটি বার্তায় অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয়।

 

ঘটনায় অনেক আবেদনকারী হতাশ ও উদ্বিগ্ন হয়ে পড়েন। কেউ কেউ জানান, এই বিলম্ব তাদের চাকরি, ভিসা ও ভবিষ্যৎ পরিকল্পনায় প্রভাব ফেলতে পারে।

 

ইউএসসিআইএস জানিয়েছে, নতুন তারিখ ১ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। তবে ফেডারেল শাটডাউন অব্যাহত থাকলে তা পিছিয়ে যেতে পারে।

 

উল্লেখ্য, ১ অক্টোবর থেকে বাজেট ইস্যুতে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে অচলাবস্থার কারণে যুক্তরাষ্ট্র সরকার আংশিকভাবে বন্ধ রয়েছে। এতে প্রায় সাত লাখ ফেডারেল কর্মচারী বেতন ছাড়া বাড়িতে রয়েছেন।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.