মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ | বাংলা: ১০ অগ্রহায়ণ ১৪৩৩ | আরবি: ১৪ জমাদিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৭.৬৬°C
SP_WEATHER_CLEAR_SKY Humidity: ৩৫%
Wind: NW at ৩.৫৮ M/S
বুধবার
১৬.৯৩°C / ১৬.৯৩°C
বৃহস্পতিবার
২১.৮৬°C / ২১.৮৬°C
শুক্রবার
২৬.৩৭°C / ২৬.৩৭°C
শনিবার
২৭.০২°C / ২৭.০২°C
রবিবার
২২.১৮°C / ২২.১৮°C
সোমবার
২০.১৬°C / ২০.১৬°C
মঙ্গলবার
১৮.৯৯°C / ১৮.৯৯°C

কালিয়াচক চৌরঙ্গিতে ট্রাফিক পুলিশের কড়া অভিযান, যানজট রুখতে একাধিক পদক্ষেপ

কালিয়াচক চৌরঙ্গিতে ট্রাফিক পুলিশের কড়া অভিযান, যানজট রুখতে একাধিক পদক্ষেপ

মালদা প্রতিনিধ 

মালদা জেলার কালিয়াচক চৌরঙ্গি মোড় এলাকায় দীর্ঘদিনের যানজট পরিস্থিতি মোকাবিলায় এবার কড়া পদক্ষেপ নিল ট্রাফিক পুলিশ। মঙ্গলবার বিশেষ অভিযান চালিয়ে জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় অবৈধ পার্কিং, রাস্তায় যত্রতত্র যানবাহন দাঁড় করানো এবং লাইসেন্সবিহীন বাইক চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন ট্রাফিক ইন্সপেক্টর মহেশ সিং ও ট্রাফিক ওসি রাজু দাস। তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন ট্রাফিক বিভাগের অন্যান্য আধিকারিক ও পুলিশ কর্মীরাও। এদিন রিকভারি ভ্যান নিয়ে রাস্তার ধারে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট ও বেআইনি গাড়ি পার্কিংয়ের বিরুদ্ধেও অভিযান চালানো হয়।

এছাড়াও রুটবিহীন বেআইনি টোটো চলাচল বন্ধে বিশেষ নজরদারি চালায় ট্রাফিক পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কালিয়াচক চৌরঙ্গি মোড়কে যানজটমুক্ত রাখতে আগামী দিনেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.