মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ | বাংলা: ১০ অগ্রহায়ণ ১৪৩৩ | আরবি: ১৪ জমাদিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৭.৬৬°C
SP_WEATHER_CLEAR_SKY Humidity: ৩৫%
Wind: NW at ৩.৫৮ M/S
বুধবার
১৬.৯৩°C / ১৬.৯৩°C
বৃহস্পতিবার
২১.৮৬°C / ২১.৮৬°C
শুক্রবার
২৬.৩৭°C / ২৬.৩৭°C
শনিবার
২৭.০২°C / ২৭.০২°C
রবিবার
২২.১৮°C / ২২.১৮°C
সোমবার
২০.১৬°C / ২০.১৬°C
মঙ্গলবার
১৮.৯৯°C / ১৮.৯৯°C

মালদার গাজোল পশু হাটে নেই আগের ভিড়, বিধিনিষেধে মুখ থুবড়ে গোরুর ব্যবসা

মালদার গাজোল পশু হাটে নেই আগের ভিড়, বিধিনিষেধে মুখ থুবড়ে গোরুর ব্যবসা

মালদা প্রতিনিধ 

মালদার গাজোল পশু হাটে এবার কুরবানির ইদের আগের সেই চেনা ভিড় ও কেনাবেচার রমরমা দেখা গেল না। অন্যান্য বছরের তুলনায় এবছর হাটের পরিস্থিতি একেবারেই ভিন্ন ছবি তুলে ধরেছে।

বৃহস্পতিবার গাজোল পশু হাটে গাজোলসহ বিভিন্ন এলাকার পশু ব্যবসায়ী ও পাইকাররা ভিড় জমালেও, গোরু কেনাবেচা ছিল অত্যন্ত কম। ফলে স্বাভাবিকভাবেই চিন্তার ভাঁজ পড়েছে গোরু বিক্রেতাদের কপালে।

ব্যবসায়ীদের দাবি, মালদা জেলার অন্যতম পরিচিত পশু হাট হলো গাজোল পশু হাট। প্রতি বছর কুরবানির ইদের আগে এই হাটে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। দূরদূরান্ত থেকে ব্যবসায়ী, পাইকার ও সাধারণ ক্রেতারা গোরু কিনতে আসেন। কিন্তু এবছর সেই চেনা ছবি কার্যত উধাও।

হাটে আসা বিক্রেতাদের একাংশ জানান, বর্তমান রাজ্য সরকারের পক্ষ থেকে কুরবানি ও গবাদি পশু পরিবহণ নিয়ে একাধিক বিধিনিষেধ এবং কড়াকড়ি আরোপ করা হয়েছে। এর ফলে সাধারণ ক্রেতাদের মধ্যে আতঙ্ক ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। অনেকেই গোরু কিনতে সাহস পাচ্ছেন না।

তারই প্রভাব পড়েছে পশু হাটে। গোরু কেনাবেচা কার্যত তলানিতে এসে দাঁড়িয়েছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। এতে একদিকে যেমন ক্ষতির মুখে পড়েছেন বিক্রেতারা, তেমনি সমস্যায় পড়েছেন ক্রেতারাও।

পরিস্থিতির দ্রুত সমাধানে সরকারের হস্তক্ষেপ প্রয়োজন বলে দাবি জানিয়েছেন হাটে আসা বহু ব্যবসায়ী ও সাধারণ মানুষ।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.