মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ | বাংলা: ১০ অগ্রহায়ণ ১৪৩৩ | আরবি: ১৪ জমাদিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৭.৬৬°C
SP_WEATHER_CLEAR_SKY Humidity: ৩৫%
Wind: NW at ৩.৫৮ M/S
বুধবার
১৬.৯৩°C / ১৬.৯৩°C
বৃহস্পতিবার
২১.৮৬°C / ২১.৮৬°C
শুক্রবার
২৬.৩৭°C / ২৬.৩৭°C
শনিবার
২৭.০২°C / ২৭.০২°C
রবিবার
২২.১৮°C / ২২.১৮°C
সোমবার
২০.১৬°C / ২০.১৬°C
মঙ্গলবার
১৮.৯৯°C / ১৮.৯৯°C

নিজেকে বিজেপি সমর্থক পরিচয় দিয়ে তৃণমূল কাউন্সিলরের অফিসে ভাঙচুর, আটক যুবক

নিজেকে বিজেপি সমর্থক পরিচয় দিয়ে তৃণমূল কাউন্সিলরের অফিসে ভাঙচুর, আটক যুবক

মালদা, বৃহস্পতিবার: নিজেকে বিজেপি সমর্থক বলে পরিচয় দিয়ে তৃণমূল কাউন্সিলরের অফিসে ভাঙচুর চালানোর অভিযোগে এক যুবককে আটক করল পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার ভরদুপুরে চাঞ্চল্য ছড়ায় মালদা শহরের ১২ নম্বর ওয়ার্ডের পুড়াটুলি এলাকায়।

জানা গিয়েছে, ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছবি দাসের ছেলে প্রসেনজিৎ দাস জেলা যুব তৃণমূলের সভাপতি। এবারের নির্বাচনে তিনি গাজোল বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। পুড়াটুলি এলাকায় তাঁর একটি অফিস রয়েছে, যেখানে বসেই কাউন্সিলর মায়ের বিভিন্ন কাজকর্ম সামলাতেন তিনি। স্থানীয়ভাবে সেটিই কাউন্সিলরের অফিস নামে পরিচিত।

অভিযোগ, বৃহস্পতিবার দুপুরে স্থানীয় এক যুবক আচমকাই ওই অফিসে ঢুকে ভাঙচুর চালাতে শুরু করে। সেই সময় নিজেকে বিজেপি সমর্থক বলেও পরিচয় দেয় সে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন প্রসেনজিৎ দাস। তিনি হাতেনাতে ওই যুবককে আটক করেন এবং পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে অভিযুক্তকে থানায় নিয়ে যায়।

ঘটনা প্রসঙ্গে প্রসেনজিৎ দাস দাবি করেন, অভিযুক্ত যুবক বিজেপির সমর্থক নয়। তিনি বলেন, “ও নেশাগ্রস্ত। নিজেকে বিজেপি সমর্থক পরিচয় দিয়ে এই ঘটনা ঘটিয়েছে। তাই পুলিশে তুলে দেওয়া হয়েছে।”

অন্যদিকে, বিজেপির দক্ষিণ মালদা জেলার সভাপতি অজয় গাঙ্গুলি জানান, অভিযুক্ত যুবকের সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই। তাঁর দাবি, নেশার ঘোরেই ওই যুবক এই কাণ্ড ঘটিয়েছে।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.