কলকাতাপ্রতিনিধি : রাজ্যে রাজনৈতিক পালাবদলের আবহে চাঞ্চল্যকর খুনের ঘটনা। বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ এক আপ্তসহায়ককে গুলি করে খুন করা হয়েছে বলে অভিযোগ। জানা গেছে, ভাড়াটে খুনি এনে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে।
ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। একাধিক গুলিতে ঝাঁঝরা হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ওই ব্যক্তি। স্থানীয় সূত্রে খবর, দুষ্কৃতীরা আগে থেকেই ওঁত পেতে ছিল।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে ছিলেন বিজেপির শীর্ষ নেতৃত্ব—সুকান্ত মজুমদার, অর্জুন সিংহ ও কৌস্তভ বাগচী। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।
এদিকে, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কারা এই খুনের সঙ্গে জড়িত এবং এর নেপথ্যে কোনও বড় ষড়যন্ত্র আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
