বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ | বাংলা: ২৩ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৭ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

৩০.১৩°C
SP_WEATHER_MODERATE_RAIN Humidity: ৫৮%
Wind: SSE at ২.৩১ M/S
শুক্রবার
২৩.৩৫°C / ২৩.৩৫°C
শনিবার
২৭.৯৩°C / ২৭.৯৩°C
রবিবার
৩১.৫৩°C / ৩১.৫৩°C
সোমবার
৩০.৯৮°C / ৩০.৯৮°C
মঙ্গলবার
২৫.৯৯°C / ২৫.৯৯°C
বুধবার
২৬.৪৮°C / ২৬.৪৮°C
বৃহস্পতিবার
২৫.২৯°C / ২৫.২৯°C

মোদীর মালদা সফরের আগে ব্যানার ছেঁড়াকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা

মোদীর মালদা সফরের আগে ব্যানার ছেঁড়াকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা

মালদা প্রতিনিধি:সম্রাট আলী 

মালদায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমণের প্রাক্কালে রাজনৈতিক উত্তেজনা ছড়াল। পুরাতন মালদা এলাকায় প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত একাধিক ব্যানার ও ফ্লেক্স ছেঁড়া অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ তুললেও তা অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব।

শুক্রবার রাত পেরোলেই শনিবার মালদায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সফরসূচি অনুযায়ী, তিনি প্রথমে মালদা টাউন স্টেশনে দুটি বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করবেন। এরপর পুরাতন মালদার সাহাপুর বাইপাস সংলগ্ন মাঠে রেলের মঞ্চ থেকে একাধিক ট্রেন ও রেল সংক্রান্ত নানা প্রকল্পের উদ্বোধন করবেন। সবশেষে ওই মাঠেই বিজেপির ‘পরিবর্তন সংকল্প’ সভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে বিজেপির নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। সাহাপুর বাইপাস এলাকা জুড়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে কাটআউট, ব্যানার, ফ্লেক্স ও পোস্টারে সাজানো হয়েছে এলাকা। তবে শুক্রবার হঠাৎ করেই সেসবের মধ্যে কিছু ব্যানার ও ফ্লেক্স ছেঁড়া অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখা যায়।

এ ঘটনায় বিজেপির পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলা হয়েছে। বিজেপির দাবি, পরিকল্পিতভাবেই এই কাজ করা হয়েছে। যদিও তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বিজেপির তোলা অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর সফরের আগে এই ঘটনায় প্রশাসনের নজরদারি আরও বাড়ানো হয়েছে বলে জানা গেছে।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.