বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ | বাংলা: ২৩ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৭ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

৩০.১৩°C
SP_WEATHER_MODERATE_RAIN Humidity: ৫৮%
Wind: SSE at ২.৩১ M/S
শুক্রবার
২৩.৩৫°C / ২৩.৩৫°C
শনিবার
২৭.৯৩°C / ২৭.৯৩°C
রবিবার
৩১.৫৩°C / ৩১.৫৩°C
সোমবার
৩০.৯৮°C / ৩০.৯৮°C
মঙ্গলবার
২৫.৯৯°C / ২৫.৯৯°C
বুধবার
২৬.৪৮°C / ২৬.৪৮°C
বৃহস্পতিবার
২৫.২৯°C / ২৫.২৯°C

১৭ জানুয়ারি মোদীর মালদা সফর: সাহাপুর বাইপাসে যুদ্ধকালীন প্রস্তুতি, কড়া নিরাপত্তা বেষ্টনী

১৭ জানুয়ারি মোদীর মালদা সফর: সাহাপুর বাইপাসে যুদ্ধকালীন প্রস্তুতি, কড়া নিরাপত্তা বেষ্টনী

মালদা প্রতিনিধি 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন মালদা সফরকে কেন্দ্র করে পুরাতন মালদার সাহাপুর বাইপাস সংলগ্ন মাঠে চলছে জোরকদমে প্রস্তুতি। আগামী ১৭ই জানুয়ারি মালদায় পৌঁছে প্রথমে মালদা টাউন স্টেশন থেকে দুটি ভান্ডে ভারত স্লিপার কোচের উদ্বোধন করবেন তিনি। এরপর সাহাপুর বাইপাসের সভাস্থলে রেল পরিষেবা সংক্রান্ত একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন এবং বিজেপির ‘পরিবর্তন সংকল্প’ সভায় যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

এই সভাকে ঘিরে দলীয় ও প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। রেল ও দলের পক্ষ থেকে আলাদা মঞ্চ নির্মাণ, হেলিপ্যাড প্রস্তুত, বায়ুসেনার হেলিকপ্টারের মহড়া এবং সভাস্থল জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মেটাল ডিটেক্টর, পুলিশ কুকুর দিয়ে তল্লাশি চালানো হচ্ছে। মালদা ও দুই দিনাজপুরের নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর বার্তাকে ঘিরে সাহাপুর বাইপাস মাঠ এখন বিশাল কর্মযজ্ঞের কেন্দ্রবিন্দু।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.