বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ | বাংলা: ২৩ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৭ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

৩০.১৩°C
SP_WEATHER_MODERATE_RAIN Humidity: ৫৮%
Wind: SSE at ২.৩১ M/S
শুক্রবার
২৩.৩৫°C / ২৩.৩৫°C
শনিবার
২৭.৯৩°C / ২৭.৯৩°C
রবিবার
৩১.৫৩°C / ৩১.৫৩°C
সোমবার
৩০.৯৮°C / ৩০.৯৮°C
মঙ্গলবার
২৫.৯৯°C / ২৫.৯৯°C
বুধবার
২৬.৪৮°C / ২৬.৪৮°C
বৃহস্পতিবার
২৫.২৯°C / ২৫.২৯°C

খালেদা জিয়ার প্রয়াণে শোক: দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে রাজনাথ সিংয়ের শ্রদ্ধা

খালেদা জিয়ার প্রয়াণে শোক: দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে রাজনাথ সিংয়ের শ্রদ্ধা

দিল্লি | ১ জানুয়ারি ২০২৬

গণতন্ত্রের আপসহীন দেশনেত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেছেন, দিল্লি ও ঢাকার মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে এই মহীয়সী নেত্রীর গুরুত্বপূর্ণ অবদান ইতিহাসে শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে ভারতের রাজধানী দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে গিয়ে বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন রাজনাথ সিং। এ সময় তিনি সেখানে সংরক্ষিত শোক বইতে ভারতের সরকার ও জনগণের পক্ষ থেকে গভীর সমবেদনা জানিয়ে একটি বার্তা লেখেন।

শোকবার্তায় তিনি উল্লেখ করেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া শুধু একজন প্রভাবশালী রাষ্ট্রনায়কই নন, বরং প্রতিবেশী দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে তাঁর ভূমিকা ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাঁর নেতৃত্ব ও রাজনৈতিক প্রজ্ঞা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে বলে মন্তব্য করেন তিনি।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.