সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ | বাংলা: ৯ অগ্রহায়ণ ১৪৩৩ | আরবি: ১৩ জমাদিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৭.১৪°C
SP_WEATHER_LIGHT_RAIN Humidity: ৬৫%
Wind: NNW at ৪.৪৯ M/S
মঙ্গলবার
১৯.২°C / ১৯.২°C
বুধবার
২৩.৭৩°C / ২৩.৭৩°C
বৃহস্পতিবার
২৭.৮৭°C / ২৭.৮৭°C
শুক্রবার
২৮°C / ২৮°C
শনিবার
২৩.১৮°C / ২৩.১৮°C
রবিবার
২১.২৬°C / ২১.২৬°C
সোমবার
১৯.৯১°C / ১৯.৯১°C

বাংলাদেশি নেতার মন্তব্যে ক্ষুব্ধ আসামের মুখ্যমন্ত্রী, ‘উস্কানিমূলক বক্তব্যে ভারত নীরব থাকবে না’

বাংলাদেশি নেতার মন্তব্যে ক্ষুব্ধ আসামের মুখ্যমন্ত্রী, ‘উস্কানিমূলক বক্তব্যে ভারত নীরব থাকবে না’

নিজস্ব প্রতিবেদক, বাংলাদেশের একটি রাজনৈতিক দলের নেতার বিতর্কিত মন্তব্যকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করার মতো বক্তব্য দায়িত্বজ্ঞানহীন ও বিপজ্জনক।

 

মঙ্গলবার এক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, গত এক বছর ধরে বাংলাদেশ থেকে এ ধরনের মন্তব্য শোনা যাচ্ছে, যা মোটেই গ্রহণযোগ্য নয়। মুখ্যমন্ত্রী স্পষ্ট করে বলেন, ভারত একটি সার্বভৌম ও শক্তিশালী রাষ্ট্র এবং এমন উস্কানিমূলক বক্তব্যে দেশ চুপ করে থাকবে না।

 

উল্লেখ্য, বাংলাদেশের সদ্য গঠিত ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)-র সিনিয়র নেতা হাসনাত আবদুল্লাহ সম্প্রতি ভারতের উত্তর-পূর্বাঞ্চল নিয়ে মন্তব্য করেন, যা নিয়ে দুই দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

 

আসামের মুখ্যমন্ত্রীর এই বক্তব্য থেকে বোঝা যাচ্ছে, বিষয়টিকে ভারত সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এবং এ ধরনের মন্তব্যকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়ার পক্ষে নয়।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.