বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ | বাংলা: ২২ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৬ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৯.৬২°C
SP_WEATHER_LIGHT_RAIN Humidity: ৫৭%
Wind: SW at ১.২৯ M/S
বৃহস্পতিবার
২৪.২৪°C / ২৪.২৪°C
শুক্রবার
২৯.০৮°C / ২৯.০৮°C
শনিবার
৩২.৬৯°C / ৩২.৬৯°C
রবিবার
২৯.৫২°C / ২৯.৫২°C
সোমবার
২৬.২৭°C / ২৬.২৭°C
মঙ্গলবার
২৪.৬৩°C / ২৪.৬৩°C
বুধবার
২৪.১৪°C / ২৪.১৪°C

শিক্ষকতা কোন চাকুরি নয়, মহান পেশা ----------বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড চেয়ারম্যান নুরুল হক

শিক্ষকতা কোন চাকুরি নয়,  মহান পেশা  ----------বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড চেয়ারম্যান নুরুল হক

 

স্টাফ রিপোর্টার:

শিক্ষকতা কোন চাকুরি নয়, এটি একটি মহান পেশা।তাই শিক্ষকতা সময় নিধারন করে দিলেই যে শিক্ষার মান বাড়বে এমনটা নয়। বরং শিক্ষকদের আন্তরিকতা ও নিষ্ঠার সাথে পাঠদান করতে হবে।শিক্ষার্থীদের সমস্যাগুলো একজন শিক্ষক কে বুঝতে হবে।তবেই শিক্ষার্থীদের পাঠে মনোযোগ বাড়বে।তারা প্রতিষ্ঠান মুখি হবে।

বৃহস্পতিবার সকালে জেলার শিবগঞ্জ উপজেলার সত্রাজিতপুর ফাযিল মাদ্রাসার শিক্ষক মিলনায়তনে শিক্ষকদের সাথে মতবিনিময় কালে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এ-র চেয়ারম্যান অধ্যাপক মিঞা মো: নুরুল হক এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, গত আওয়ামী লীগ সরকারের সময়ে শিক্ষা বিভাগ কে ধ্বংস করে দেয়া হয়েছে। মাদ্রাসা শিক্ষার পরিবেশ নষ্ট করা হয়েছে। আলেম-ওলামাদের জঙ্গি তকমা দিয়ে হয়রানি করা হয়েছে। কিন্তু আজ যখন দ্বীনি শিক্ষার পরিবেশ ফিরে এসেছে তখন তিনি এই সুযোগকে কাজে লাগিয়ে মাদ্রাসা শিক্ষাকে এগোনাের আহ্বান জানান। 

এ সময় তিনি কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের উদাহরণ টেনে বলেন মান সম্মত শিক্ষায় পারে একটা প্রতিষ্ঠানে ছাত্র ধরে রাখতে। অন্যথায় পর্যাপ্ত সুযোগ-সুবিধা বা উপবৃত্তি দিয়েও কিছু প্রতিষ্ঠান শিক্ষার্থী খড়ায় ভুগছে। বাংলাদেশের বেশকিছু প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীর অভাবে একটি অন্যটির সাথে সংযুক্ত করে দেয়া হয়েছে। অপরদিকে মানসম্মত শিক্ষা প্রদানের কারনে কিছু নূরানী মাদ্রাসা সহ বেসরকারি বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীর চাপে কোটা পূরণ হয়ে যাওয়ায় শিক্ষার্থীদের ফিরিয়ে দিতে বাধ্য হচ্ছে। 

তাই আমাদের এমপিও ভুক্ত এবং সরকারি প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার মান আরও বাড়াতে হবে। পাশাপাশি আমরা চেষ্টা করছি মানসম্মত শিক্ষা প্রদানকারী কিছু শিক্ষা প্রতিষ্ঠানকে স্বীকৃতি দেয়ার।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর জামায়াত ইসলামের আমির মাওলানা ডঃ মোঃ কেরামত আলী, শিবগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ জেবদুল হক ছত্রাজিতপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো: এনামুল হক সহ ফাজিল মাদ্রাসাটির শিক্ষক - কর্মচারীগণ।

শেষে মাদ্রাসার বিভিন্ন স্তরের ছাত্রছাত্রীদের সাথে সংক্ষিপ্ত শিক্ষা বিষয়ক আলোচনা সভায় যোগ দেন মাদ্রাসা বোর্ড চেয়ারম্যান। 

এর আগে তিনি সড়কপথে এসে ছত্রাজিতপুর ফাজিল মাদ্রাসায় উপস্থিত হলে তাঁকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। পরে তাকে মাদ্রাসার পক্ষ থেকে একটি আম দিয়ে খোদায় করা কাঁসার থালা প্রদান করা হয়।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.