বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ | বাংলা: ২৩ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৭ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

৩০.১৩°C
SP_WEATHER_MODERATE_RAIN Humidity: ৫৮%
Wind: SSE at ২.৩১ M/S
শুক্রবার
২৩.৩৫°C / ২৩.৩৫°C
শনিবার
২৭.৯৩°C / ২৭.৯৩°C
রবিবার
৩১.৫৩°C / ৩১.৫৩°C
সোমবার
৩০.৯৮°C / ৩০.৯৮°C
মঙ্গলবার
২৫.৯৯°C / ২৫.৯৯°C
বুধবার
২৬.৪৮°C / ২৬.৪৮°C
বৃহস্পতিবার
২৫.২৯°C / ২৫.২৯°C

চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী ট্রেন থেকে বিপুল অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার : আটক ৪

চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী ট্রেন থেকে বিপুল অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার : আটক ৪

 

স্টাফ রিপোর্টার:

চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী বনলতা ট্রেন থেকে বিপুল অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছে সেনাবাহিনীর বিশেষ অভিযানিক দল।

বিমানবন্দর রেলওয়ে স্টেশনে এ অভিযান চালানো হয়।সেখান থেকে ৮টি বিদেশী অস্ত্র ও বিস্ফোরক জব্দ করা হয়।

সেনাবাহিনী তাদের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ২৬ অক্টোবর (রবিবার) সকাল সোয়া ১১ টায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে গোয়েন্দা সংস্থা ও রেলওয়ে পুলিশের সহায়তায় রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস ট্রেনের একটি নির্দিষ্ট বগি তল্লাশি করে ০৮টি বিদেশী পিস্তল, ১৬টি ম্যাগাজিন, ২৬ রাউন্ড অ্যামুনিশন, ২.৩৯ কেজি গান পাউডার এবং ২.২৩ কেজি প্লাস্টিক বিস্ফোরক উদ্ধার করে। উক্ত ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে চারজন ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানানো হয়নি।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় বাংলাদেশ সেনাবাহিনী জননিরাপত্তা, আইনশৃঙ্খলা ও জাতীয় নিরাপত্তা রক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ। সন্ত্রাস, নাশকতা ও অপরাধ দমনে এ ধরনের সমন্বিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.