সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ | বাংলা: ৯ অগ্রহায়ণ ১৪৩৩ | আরবি: ১৩ জমাদিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৬.৮১°C
SP_WEATHER_BROKEN_CLOUDS Humidity: ৬৭%
Wind: N at ২.৯ M/S
মঙ্গলবার
১৯.২°C / ১৯.২°C
বুধবার
২৩.৭৩°C / ২৩.৭৩°C
বৃহস্পতিবার
২৭.৮৭°C / ২৭.৮৭°C
শুক্রবার
২৮°C / ২৮°C
শনিবার
২৩.১৮°C / ২৩.১৮°C
রবিবার
২১.২৬°C / ২১.২৬°C
সোমবার
১৯.৯১°C / ১৯.৯১°C

অবশেষে ১৫ শতাংশ বাড়ি ভাড়া বৃদ্ধির সিদ্ধান্তে ক্লাসে ফিরেছেন শিক্ষকরা

অবশেষে ১৫ শতাংশ বাড়ি ভাড়া বৃদ্ধির সিদ্ধান্তে ক্লাসে ফিরেছেন শিক্ষকরা

 

 গৌড়বার্তা ডেক্স

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আন্দোলনের মুখে বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ১৫ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এই ভাতা দুই ধাপে প্রদান করা হবে।

 

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, চলতি অর্থবছরে শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের ৭.৫ শতাংশ বাড়ি ভাড়া পাবেন। অবশিষ্ট সাড়ে ৭ শতাংশ আগামী অর্থবছর থেকে কার্যকর হবে।

 

শিক্ষা উপদেষ্টা সি. আর. আবরার জানান, “এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের দাবি যৌক্তিক ছিলো। তবে সরকারের আর্থিক অবস্থা বিবেচনা করেই ধাপে ধাপে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” তিনি আশা প্রকাশ করেন, শিক্ষকরা এখন শ্রেণিকক্ষে ফিরবেন এবং এতে শিক্ষার মান আরও উন্নত হবে।

 

এর আগে, বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধি ও জাতীয়করণের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন ও শিক্ষক সমাবেশ কর্মসূচি পালন করছিলেন শিক্ষকরা।

 

এদিকে, দাবি আংশিক পূরণ হওয়ায় ক্লাসে ফেরার ঘোষণা দিয়েছে আন্দোলনরত শিক্ষকরা।

জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব দেলাওয়ার হোসেন আজিজী জানান, “আমরা সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। আগামীকাল বুধবার থেকে শ্রেণিকক্ষে ফিরব।”

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.