বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ | বাংলা: ২৩ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৭ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

৩০.১৩°C
SP_WEATHER_MODERATE_RAIN Humidity: ৫৮%
Wind: SSE at ২.৩১ M/S
শুক্রবার
২৩.৩৫°C / ২৩.৩৫°C
শনিবার
২৭.৯৩°C / ২৭.৯৩°C
রবিবার
৩১.৫৩°C / ৩১.৫৩°C
সোমবার
৩০.৯৮°C / ৩০.৯৮°C
মঙ্গলবার
২৫.৯৯°C / ২৫.৯৯°C
বুধবার
২৬.৪৮°C / ২৬.৪৮°C
বৃহস্পতিবার
২৫.২৯°C / ২৫.২৯°C

৩৫ বছর পরে আজ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে রাকসু নির্বাচন

৩৫ বছর পরে আজ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে  রাকসু নির্বাচন

রাজশাহী সংবাদদাতা

দীর্ঘ ৩৫ বছর পর আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবনের মোট ১৭টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

 

ভোটগ্রহণকে কেন্দ্র করে সকাল থেকেই ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ভোটার ও প্রার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। অনেক শিক্ষার্থী সকাল সকাল কেন্দ্রে এসে লাইনে দাঁড়িয়ে ভোট দেন।

 

প্রশাসনের পক্ষ থেকে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। তিনি বলেন, “৩৫ বছর পর এই ঐতিহাসিক নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আমরা বদ্ধপরিকর। নিরাপত্তা ও শৃঙ্খলার বিষয়ে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।”

 

নির্বাচনে বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটগ্রহণ শেষে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ভোট গণনা সম্পন্ন করে ফলাফল ঘোষণা করা হবে।

 

রাবি শিক্ষার্থীরা আশা করছেন, দীর্ঘদিনের এই শূন্যতা পূরণ করে রাকসু নির্বাচনের মাধ্যমে ছাত্রদের প্রকৃত নেতৃত্ব পুনরুদ্ধার হবে।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.