স্টাফ রিপোর্টার:
চট্টগ্রাম, চাঁপাইনবাবগঞ্জ, মাদারীপুর ও ফেনী জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
চাঁপাইনবাবগঞ্জের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ সোলায়মান (আইডি: ১৫৪৫৪)। তিনি এর আগে উপসচিব পদে বিদ্যুৎ বিভাগে কর্মরত ছিলেন।
নিয়োগকৃত ডিসির দায়িত্ব গ্রহণের মাধ্যমে জেলা প্রশাসনের কার্যক্রমে নতুন দিকনির্দেশনা ও উদ্ভাবনী উদ্যোগ আশা করা হচ্ছে।
