বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ | বাংলা: ২৩ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৭ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

৩০.১৩°C
SP_WEATHER_MODERATE_RAIN Humidity: ৫৮%
Wind: SSE at ২.৩১ M/S
শুক্রবার
২৩.৩৫°C / ২৩.৩৫°C
শনিবার
২৭.৯৩°C / ২৭.৯৩°C
রবিবার
৩১.৫৩°C / ৩১.৫৩°C
সোমবার
৩০.৯৮°C / ৩০.৯৮°C
মঙ্গলবার
২৫.৯৯°C / ২৫.৯৯°C
বুধবার
২৬.৪৮°C / ২৬.৪৮°C
বৃহস্পতিবার
২৫.২৯°C / ২৫.২৯°C

চাঁপাইনবাবগঞ্জে ROLE_উত্তরিয়’র ক্যারিয়ার উন্নয়ন সেমিনার অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে ROLE_উত্তরিয়’র ক্যারিয়ার উন্নয়ন সেমিনার অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের দক্ষতা বৃদ্ধি এবং কর্মজীবনের প্রস্তুতি জোরদার করতে ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মে) সকাল ১০টায় কালেক্টরেট গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ROLE_উত্তরিয় ও গৌড়ের সহযোগিতায় এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোঃ বায়েজীদ সরকার। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে ক্যারিয়ার পরিকল্পনা, চাকরির প্রস্তুতি এবং দক্ষতা উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন।

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শরীতুল্লাহ। এছাড়াও বক্তব্য দেন দেওয়ান অমি, মোঃ তাজকির, মোঃ ইউসুফ আলী, মাউনজেরা বর্না, মোঃ নূর আলম, মোঃ আব্দুল ওয়াদুদ এবং মোঃ তাজকিরুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ROLE_উত্তরিয়’র সদস্য শামসুল হক ড্যানি, আব্দুল আহাদ, উপস্থাপিকা উম্মে তাবাসসুম ঊর্মি, কনটেন্ট ক্রিয়েটর আহসানুল কবির, সমাজসেবক আতিক হাসানসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ। সেমিনারে ১০০ জনেরও বেশি শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশী অংশগ্রহণ করেন।

সেমিনারে চাকরির প্রস্তুতি, ক্যারিয়ার পরিকল্পনা, বিসিএস প্রস্তুতি, বিদেশে উচ্চশিক্ষা, গবেষণা এবং দক্ষতা উন্নয়ন বিষয়ে বাস্তবভিত্তিক দিকনির্দেশনা প্রদান করা হয়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা এতে অংশ নেন।

বক্তারা বলেন, উত্তরবঙ্গের শিক্ষার্থী ও জনগণ এখনও বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। এ অঞ্চলকে এগিয়ে নিতে ROLE_উত্তরিয় দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটির উদ্যোগে অনলাইন ও অফলাইনে নিয়মিত ক্যারিয়ার সেমিনার, চাকরির প্রস্তুতি, বিসিএস এবং বিদেশে উচ্চশিক্ষা ও গবেষণা বিষয়ক কার্যক্রম পরিচালিত হচ্ছে।

তারা আরও জানান, ROLE_উত্তরিয়’র অধীনে ROLE Bankers Forum ও ROLE Business Forum সমানতালে কাজ করছে। পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন দুর্যোগে, বিশেষ করে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি।

আয়োজকরা জানান, ROLE_উত্তরিয়’র ফেসবুক গ্রুপে নিয়মিত চাকরি, দক্ষতা উন্নয়ন ও ক্যারিয়ারবিষয়ক তথ্যবহুল কনটেন্ট প্রকাশ করা হয়। এর মাধ্যমে উপকৃত হচ্ছেন হাজারো শিক্ষার্থী ও চাকরিজীবী। ভবিষ্যতে উত্তরবঙ্গের ঘরে ঘরে শিক্ষার আলো ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে সংগঠনটি।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.