বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ | বাংলা: ২৩ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৭ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

৩০.১৩°C
SP_WEATHER_MODERATE_RAIN Humidity: ৫৮%
Wind: SSE at ২.৩১ M/S
শুক্রবার
২৩.৩৫°C / ২৩.৩৫°C
শনিবার
২৭.৯৩°C / ২৭.৯৩°C
রবিবার
৩১.৫৩°C / ৩১.৫৩°C
সোমবার
৩০.৯৮°C / ৩০.৯৮°C
মঙ্গলবার
২৫.৯৯°C / ২৫.৯৯°C
বুধবার
২৬.৪৮°C / ২৬.৪৮°C
বৃহস্পতিবার
২৫.২৯°C / ২৫.২৯°C

নিজ এলাকায় পাবিপ্রবির নতুন ভিসি ড. আবুল হাসনাত মো. শামীমকে সংবর্ধনা

নিজ এলাকায় পাবিপ্রবির নতুন ভিসি ড. আবুল হাসনাত মো. শামীমকে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার 

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) সদ্য নিয়োগপ্রাপ্ত উপাচার্য (ভিসি) প্রফেসর ড. আবুল হাসনাত মো. শামীমকে তাঁর নিজ এলাকায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের রানীনগর চৌকা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এলাকাবাসীর উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিনোদপুর কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক ও ড. শামীম পাঠাগারের পরিচালক তারিকুল আলম। সহকারী শিক্ষক মো. শহিদুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য ও বিশিষ্ট কলামিস্ট ড. আবুল হাসনাত মো. শামীম।

তিনি বলেন, “পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নের পাশাপাশি আমি এলাকার একজন সেবক হিসেবে কাজ করতে চাই। আমরা যদি সম্মিলিতভাবে এলাকার সব ধরনের সমস্যার সমাধানে এগিয়ে আসতে পারি, তাহলে বড় বড় সমস্যার সমাধানেও সফলতা অর্জন সম্ভব হবে, ইনশাআল্লাহ। তাই এলাকার উন্নয়নসহ সব ধরনের সেবামূলক কর্মকাণ্ডে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানাই।”

বিশেষ অতিথির বক্তব্যে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় (আশুলিয়া শাখা)-এর সহকারী অধ্যাপক মো. আবুল কালাম আজাদ বাবু বলেন, “আমাদের এলাকায় এ ধরনের কৃতি ব্যক্তিকে সংবর্ধনা দেওয়ার এটি প্রথম আয়োজন। ভবিষ্যতে এলাকার যেকোনো সফল ও কৃতী সন্তানকে একইভাবে সম্মাননা দেওয়া হবে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ছত্রাজিতপুর ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মো. নুরুল ইসলাম, ঢাকা ডেমরা শামসুদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আজিজুল হক এবং রানীনগর চৌকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এফাজ উদ্দিন।

এ সময় এলাকার শিক্ষক, শিক্ষার্থী, ব্যাংকার, কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে এলাকাবাসীর পক্ষ থেকে ড. আবুল হাসনাত মো. শামীমকে ক্রেস্ট প্রদান করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.