শিবগঞ্জ প্রতিনিধি:
নোয়াখালীতে ছাত্রশিবির আয়োজিত কুরআন প্রশিক্ষণ প্রোগ্রামে হামলা ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কুরআন অবমাননার ঘটনার প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সারাদেশব্যাপী ঘোষিত সপ্তাহব্যাপী কুরআন প্রশিক্ষণ কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুরে অনুষ্ঠিত হয়েছে “দারসুল কুরআন” প্রোগ্রাম।
রবিবার সন্ধ্যায় ইসলামী ছাত্রশিবিরের শিবগঞ্জ পশ্চিম আদর্শ শাখার উদ্যোগে শ্যামপুর চামা বাজার জামে মসজিদে এ দারসুল কুরআন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শিবগঞ্জ পশ্চিম আদর্শ শাখার সভাপতি মো. আজিজুল হক।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা বাবুল ইসলাম।
তিনি বলেন, “পবিত্র কুরআন শুধু একটি ধর্মগ্রন্থ নয়, বরং মানবজীবনের প্রতিটি ক্ষেত্রে পরিপূর্ণ দিকনির্দেশনা। একে বুঝে এবং জীবনে বাস্তবায়ন করলে ইহকাল ও পরকালে সফলতা অর্জন সম্ভব।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের শিবগঞ্জ পশ্চিম আদর্শ শাখার বায়তুল ও অফিস সম্পাদক শাহাদাত হোসেন, এইচআরডি সম্পাদক মোজাহিদুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক মো. জিহাদ ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
