শিবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ধানের শীষের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার রাতে শ্যামপুর ইউনিয়নের কামাটোলা গ্রামের একটি আমবাগানে এই আলোচনা সভা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও বিএনপি নেতা আবু তালেব।
এ সময় বক্তব্য রাখেন শ্যামপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান, সহ-সভাপতি মানিরুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
