শনিবার, ১০ অক্টোবর ২০২৬ | বাংলা: ২৫ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৯ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৪.০৪°C
SP_WEATHER_CLEAR_SKY Humidity: ৮০%
Wind: NNE at ১.৭৩ M/S
রবিবার
২৫.৫৩°C / ২৫.৫৩°C
সোমবার
২৬.৬২°C / ২৬.৬২°C
মঙ্গলবার
৩০.৭১°C / ৩০.৭১°C
বুধবার
৩১.৭৫°C / ৩১.৭৫°C
বৃহস্পতিবার
২৭.৬৩°C / ২৭.৬৩°C
শুক্রবার
২৭.৭২°C / ২৭.৭২°C
শনিবার
২৭.১৮°C / ২৭.১৮°C

‎গোমস্তাপুরে কৃষকদের মাঝে কৃষি প্রনোদনার বীজ ও সার বিতরণ

‎গোমস্তাপুরে কৃষকদের মাঝে  কৃষি প্রনোদনার বীজ ও সার বিতরণ

 

‎গোমস্তাপুর(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাই নবাবগঞ্জের গোমস্তাপুরে ২০২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গম, সরিষা, শীতকালীন পেঁয়াজ চিনাবাদাম, মসুর, খেসারি ও অড়হড় ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক ১২ হাজার ৩'শ জন কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা কৃষি বিভাগ আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার সাকলাইন হোসন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি। এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্পসারন কর্মকর্তা শুভ ভৌমিক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার দাস,রহনপুর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা খাইরুল হক, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার সেরাজুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক সংগঠনের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন। 

‎উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের তথ্য মতে, ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে ৬ হাজার ১'শ জন কৃষকের মাঝে গম , ৬ হাজার কৃষকের মাঝে সরিষা, ২০ জন কৃষকের মাঝে চীনাবাদাম, ৮০ জন কৃষকের মাঝে পেঁয়াজ, ৫০ জন মসুর ও ৩০ জন কৃষকের মাঝে খেসারী, ২০ জন কৃষকের মাঝে অড়হড় বীজ ও সার বিতরণ করা হবে। প্রতি এক বিঘা জমির জন্য নির্ধারিত পরিমাণে বীজ, ডিএপি ও এমওপি সার বিনামূল্যে সরবরাহ করা হচ্ছে।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.