সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ | বাংলা: ৯ অগ্রহায়ণ ১৪৩৩ | আরবি: ১৩ জমাদিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৬.৮১°C
SP_WEATHER_BROKEN_CLOUDS Humidity: ৬৭%
Wind: N at ২.৯ M/S
মঙ্গলবার
১৯.২৭°C / ১৯.২৭°C
বুধবার
২৩.৬৪°C / ২৩.৬৪°C
বৃহস্পতিবার
২৭.৮৫°C / ২৭.৮৫°C
শুক্রবার
২৮.০৯°C / ২৮.০৯°C
শনিবার
২২.৯১°C / ২২.৯১°C
রবিবার
২১.০৮°C / ২১.০৮°C
সোমবার
১৯.৯৪°C / ১৯.৯৪°C

শিবগঞ্জে ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, পুরস্কার পেল ১০৫ শিক্ষার্থী

শিবগঞ্জে ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, পুরস্কার পেল ১০৫ শিক্ষার্থী

মন, আয়রে ছুটে আয়, সম্ভাবনার জোসনা আনি, আঁধার দুনিয়ায়”—এ স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে শিবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে ফুলকুঁড়ি আসর চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার অধীন আম্রকানন শাখার আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আম্রকানন শাখার পরিচালক শাহরিয়া বিন মিজানুরের সভাপতিত্বে এবং সহকারী পরিচালক আসাদুল্লাহ আসাদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. কেরামত আলী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফুলকুঁড়ি আসরের কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক মো. মাহবুব সরকার।

বিশেষ অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, ফুলকুঁড়ি আসর আম্রকানন শাখার উপদেষ্টা মণ্ডলীর সভাপতি অধ্যাপক মো. আবুল বাশার, উপদেষ্টা অধ্যাপক আব্দুল মান্নান, প্রাক্তন কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক এন এম সিরাজ, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সম্মানিত সদস্য ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম রশিদ, শিবগঞ্জ সাহিত্য মঞ্চের সভাপতি শাহ নেওয়াজ গামা এবং সিকিউরিটি ইসলামী ব্যাংক কানসাট শাখার ব্যবস্থাপক মো. মেসবাউর রহমান।

অনুষ্ঠানে বিভিন্ন সময়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ফুলকুঁড়ি আসর আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ী ১০৫ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

এ সময় বক্তারা শিশুদের মেধার বিকাশ, সুস্থ সাংস্কৃতিক মনোভাব গড়ে তোলা, পড়ালেখায় মনোযোগ বৃদ্ধি এবং মা-বাবার প্রতি সম্মান ও শ্রদ্ধাবোধ তৈরিতে উৎসাহমূলক বক্তব্য দেন।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.