স্টাফ রিপোর্টার
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে সারা দেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) বিকেল ৩টা ৩০ মিনিটে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মাঠে শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব আলহাজ্ব মো. আশরাফুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব মো. তোসিকুল আলম এবং শিবগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব জনাব মো. আলমগীর কবির জুয়েল।
সভায় সভাপতিত্ব করেন শিবগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক জনাব আলহাজ্ব মো. সফিকুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিবগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহা. আবুল বাসার।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মো. আশরাফুল হক বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ দিবসের তাৎপর্য ধারণ করে গণতন্ত্র, জনগণের অধিকার ও জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে মো. তোসিকুল আলম বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের ঐক্য, সাহস ও গণতান্ত্রিক চেতনার শিক্ষা দেয়। দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে দাঁড়াতে হবে।
অপর বিশেষ অতিথি মো. আলমগীর কবির জুয়েল বলেন, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে আলহাজ্ব মো. সফিকুল ইসলাম বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনাকে ধারণ করে শিবগঞ্জ পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনকে আরও সুসংগঠিত করতে হবে। তিনি নেতাকর্মীদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ডা. মোহাম্মদ নাহিদুজ্জামান (সুমন), যুগ্ম আহ্বায়ক, শিবগঞ্জ পৌর বিএনপি ও সদস্য সচিব, শিবগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা; সারোয়ার জাহান সেন্টু, সাবেক সাধারণ সম্পাদক, শিবগঞ্জ উপজেলা বিএনপি; মাইনুল ইসলাম মুকুল, যুগ্ম আহ্বায়ক, শিবগঞ্জ পৌর বিএনপি; মো. রেজাউল করিম, সাধারণ সম্পাদক, উপজেলা কৃষক দল; শহিদুল হক হায়দারী, সাবেক ভাইস চেয়ারম্যান এবং সাইমা রহমান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান।
এছাড়াও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
আয়োজনে: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ-সহযোগী সংগঠন, শিবগঞ্জ উপজেলা ও পৌর শাখা, চাঁপাইনবাবগঞ্জ।
