গোমস্তাপুর প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) উপজেলা পরিষদ সভাকক্ষে স্থানীয় প্রশাসনের আয়োজনে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসাহাক আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান।
অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপি নেতা আসাদুল্লাহ আহমেদ, জামায়াত নেতা তরিকুল ইসলাম বকুল, সিনিয়র সাংবাদিক আতিকুল ইসলাম আজম, শিক্ষক এনামুল হক, একরামুল হক ও ইয়াসমিন সুলতানা সীমাসহ অন্যরা।
পরে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
