সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ | বাংলা: ৯ অগ্রহায়ণ ১৪৩৩ | আরবি: ১৩ জমাদিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৬.৮১°C
SP_WEATHER_BROKEN_CLOUDS Humidity: ৬৭%
Wind: N at ২.৯ M/S
মঙ্গলবার
১৯.২৭°C / ১৯.২৭°C
বুধবার
২৩.৬৪°C / ২৩.৬৪°C
বৃহস্পতিবার
২৭.৮৫°C / ২৭.৮৫°C
শুক্রবার
২৮.০৯°C / ২৮.০৯°C
শনিবার
২২.৯১°C / ২২.৯১°C
রবিবার
২১.০৮°C / ২১.০৮°C
সোমবার
১৯.৯৪°C / ১৯.৯৪°C

চাঁপাইনবাবগঞ্জে ৮০ বস্তা ডিএপি সারসহ বিসিআইসি ডিলার ও নসিমন চালক আটক, কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে ৮০ বস্তা ডিএপি সারসহ বিসিআইসি ডিলার ও নসিমন চালক আটক, কারাদণ্ড

স্টাফ রিপোর্টার 

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর মেলার মোড় এলাকায় অসাধু উদ্দেশ্যে সার পরিবহনের অভিযোগে ৮০ বস্তা ডিএপি সারসহ বিসিআইসি সার ডিলার গোলাম শাহনেওয়াজ (৪৫) ও নসিমন চালক মোঃ মতিন (৪৮) কে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতে গোলাম শাহনেওয়াজকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ড এবং মোঃ মতিনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

সোমবার (৩ নভেম্বর) রাত ২টার দিকে সদর উপজেলার মহারাজপুর মেলার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

উপজেলা কৃষি অফিসার মোঃ সুনাইন বিন জামানের প্রসিকিউশনের ভিত্তিতে আসামিরা স্বেচ্ছায় দোষ স্বীকার করায় এ দণ্ড প্রদান করা হয়।

জব্দকৃত ৮০ বস্তা ডিএপি সার সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করে সরকার নির্ধারিত মূল্যে বিক্রির জন্য উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ পারভেজ আলীর জিম্মায় দেওয়া হয়েছে। বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

এদিকে, গোলাম শাহনেওয়াজের বিসিআইসি ডিলারশিপ বাতিলের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা কৃষি অফিসারকে নির্দেশ দেওয়া হয়েছে।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.