সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ | বাংলা: ৯ অগ্রহায়ণ ১৪৩৩ | আরবি: ১৩ জমাদিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৬.৮১°C
SP_WEATHER_BROKEN_CLOUDS Humidity: ৬৭%
Wind: N at ২.৯ M/S
মঙ্গলবার
১৯.২৭°C / ১৯.২৭°C
বুধবার
২৩.৬৪°C / ২৩.৬৪°C
বৃহস্পতিবার
২৭.৮৫°C / ২৭.৮৫°C
শুক্রবার
২৮.০৯°C / ২৮.০৯°C
শনিবার
২২.৯১°C / ২২.৯১°C
রবিবার
২১.০৮°C / ২১.০৮°C
সোমবার
১৯.৯৪°C / ১৯.৯৪°C

শিবগঞ্জে দুর্বৃত্তদের আগুনে পুড়ল বাড়ি, ক্ষতি দুই লাখ টাকা

শিবগঞ্জে দুর্বৃত্তদের আগুনে পুড়ল বাড়ি, ক্ষতি দুই লাখ টাকা

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের পুকুরিয়া গ্রামে একটি বাড়িতে অগ্নিকাণ্ডে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। দুর্বৃত্তরা আগুন লাগিয়ে বাড়িটি পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ করেছেন বাড়ির মালিক কালু আলী। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে ঢেউটিন, চাল ও নগদ অর্থ সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে পুকুরিয়া ব্রিজসংলগ্ন ক্ষতিগ্রস্ত বাড়িতে গিয়ে বাড়ির মালিক কালু আলীর হাতে এসব সহায়তা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম। কালু আলী ওই গ্রামের আনসারুল ইসলামের ছেলে।

কালু আলী জানান, রাত আড়াইটার দিকে তাঁরা বাড়িতে আগুন দেখতে পান। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে বাড়ির বিভিন্ন মালামাল পুড়ে যায়। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক সহায়তা দেওয়া হয়েছে। পরিবারটির জন্য আরও সহযোগিতার ব্যবস্থা করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, কানসাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেফাউল মুলক, ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুম রানা টমাস মাস্টার, ইউপি সদস্য ইমরান হোসেন ও সাইদুর রহমান সেন্টু।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.