সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ | বাংলা: ৯ অগ্রহায়ণ ১৪৩৩ | আরবি: ১৩ জমাদিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৬.৮১°C
SP_WEATHER_BROKEN_CLOUDS Humidity: ৬৭%
Wind: N at ২.৯ M/S
মঙ্গলবার
১৯.২°C / ১৯.২°C
বুধবার
২৩.৭৩°C / ২৩.৭৩°C
বৃহস্পতিবার
২৭.৮৭°C / ২৭.৮৭°C
শুক্রবার
২৮°C / ২৮°C
শনিবার
২৩.১৮°C / ২৩.১৮°C
রবিবার
২১.২৬°C / ২১.২৬°C
সোমবার
১৯.৯১°C / ১৯.৯১°C

গোমস্তাপুরে আম ব্যবসায়ীদের ওপর হামলা: জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

গোমস্তাপুরে আম ব্যবসায়ীদের ওপর হামলা: জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আম ব্যবসায়ীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে উপজেলার চারটি আম ব্যবসায়ী সংগঠন। একই সঙ্গে রহনপুর রেলস্টেশনসংলগ্ন কেডিসি পাড়া (শান্তিপাড়া) থেকে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধ এবং বস্তি উচ্ছেদের দাবি জানিয়েছেন তাঁরা।

শুক্রবার (৯ অক্টোবর) রহনপুর রেলস্টেশন আমবাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। আম ব্যবসায়ীদের চারটি সংগঠনের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আম ব্যবসায়ী উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক আতাউর রহমান বাবু।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আসাদুল্লাহ আহমেদ, তারিক আহমেদ, আশরাফুল ইসলাম, আলাউদ্দিন পারভেজ, জামায়াত নেতা তরিকুল ইসলাম বকুল, রহনপুর আম আড়তদার সমবায় সমিতির সভাপতি শামীম রেজা ও সাধারণ সম্পাদক নাসিরউদ্দীন, রহনপুর আমচাষী সমিতির সহসভাপতি মজিবুর রহমান ও সাধারণ সম্পাদক আবু তালেব।

এ ছাড়া উপস্থিত ছিলেন ব্যবসায়ী নেতা আশরাফুল ইসলাম আশরাফ, আম ব্যবসায়ী আনোয়ার হোসেন ও হাবিবুর রহমান হবি, আম আড়তদার বহুমুখী সমিতির সভাপতি আকবর আলী, সাধারণ সম্পাদক আরিফ রেজাসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা।

সংবাদ সম্মেলনে গত মঙ্গলবার রাতে আম ব্যবসায়ীদের ওপর মাদক কারবারিদের অতর্কিত হামলার তীব্র নিন্দা জানানো হয়। পাশাপাশি এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা এবং কেডিসি পাড়ার বস্তি উচ্ছেদের দাবি জানান বক্তারা।

প্রসঙ্গত, গত মঙ্গলবার রাতে রহনপুর বিজিবি ক্যাম্পের সামনে কেডিসি পাড়ার মাদক কারবারিদের হামলায় পাঁচজন আম ব্যবসায়ী আহত হন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িও ভাঙচুর করা হয় বলে জানা গেছে।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.