সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ | বাংলা: ৯ অগ্রহায়ণ ১৪৩৩ | আরবি: ১৩ জমাদিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৬.৮১°C
SP_WEATHER_BROKEN_CLOUDS Humidity: ৬৭%
Wind: N at ২.৯ M/S
মঙ্গলবার
১৯.২৭°C / ১৯.২৭°C
বুধবার
২৩.৬৪°C / ২৩.৬৪°C
বৃহস্পতিবার
২৭.৮৫°C / ২৭.৮৫°C
শুক্রবার
২৮.০৯°C / ২৮.০৯°C
শনিবার
২২.৯১°C / ২২.৯১°C
রবিবার
২১.০৮°C / ২১.০৮°C
সোমবার
১৯.৯৪°C / ১৯.৯৪°C

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে সৎ ছেলের ছুরিকাঘাতে সৎ মায়ের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে সৎ ছেলের ছুরিকাঘাতে সৎ মায়ের মৃত্যু

 

স্টাফ রিপোর্টার 

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে পারিবারিক কলহের জেরে সৎ ছেলের ছুরিকাঘাতে আয়েশা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। 

 

শনিবার সন্ধ্যায় ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের ধরমপুর এলাকায় এ ঘটনা ঘটে।

 

 

ভোলাহাট থানার ওসি আব্দুল বারিক এ তথ্য নিশ্চিত করেছেন।নিহত আয়েশা বেগম ধরমপুরের বাবুল হোসেনের স্ত্রী।

 

 

পুলিশ ও স্থানীয়রা জানান, পারিবারিক বিরোধের জের ধরে সন্ধ্যায় আয়েশা বেগমের সঙ্গে কথা কাটাকাটি হয় তার সৎ ছেলে আশিকুর রহমানের। এক পর্যায়ে আশিকুর ছুরি দিয়ে আঘাত করলে গুরুতর আহত হোন আয়েশা বেগম। স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটবর্তী শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আয়েশা বেগমকে মৃত ঘোষণা করেন।

 

 

এ ব্যাপারে ভোলাহাট থানার ওসি আব্দুল বারিক বলেন, ঘটনার পরপরই আশিকুর পালিয়ে যান। তাকে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.