বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ | বাংলা: ২৩ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৭ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

৩০.১৩°C
SP_WEATHER_MODERATE_RAIN Humidity: ৫৮%
Wind: SSE at ২.৩১ M/S
শুক্রবার
২৩.৩৫°C / ২৩.৩৫°C
শনিবার
২৭.৯৩°C / ২৭.৯৩°C
রবিবার
৩১.৫৩°C / ৩১.৫৩°C
সোমবার
৩০.৯৮°C / ৩০.৯৮°C
মঙ্গলবার
২৫.৯৯°C / ২৫.৯৯°C
বুধবার
২৬.৪৮°C / ২৬.৪৮°C
বৃহস্পতিবার
২৫.২৯°C / ২৫.২৯°C

শিবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ১২ শিক্ষার্থী অসুস্থ, তদন্ত কমিটি গঠন

শিবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ১২ শিক্ষার্থী অসুস্থ, তদন্ত কমিটি গঠন

 

স্টাফ রিপোর্টার 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মসূচির আওতায় সরবরাহ করা খাবার খেয়ে ১২ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। এ ঘটনায় খাবারের গুণগত মান যাচাই ও শিক্ষার্থীদের অসুস্থতার কারণ অনুসন্ধানে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার লহলামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিফিনের খাবার খাওয়ার পর শিক্ষার্থীরা পেটে ব্যথা ও বমিতে আক্রান্ত হয়। পরে কয়েকজনের শারীরিক অবস্থার অবনতি হলে বিদ্যালয়ের শিক্ষকরা তাদের উদ্ধার করে দ্রুত শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। তিনি জানান, হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা শেষে অসুস্থ সব শিক্ষার্থীই এখন সুস্থ হয়ে নিজ নিজ বাড়িতে ফিরে গেছে।

তিনি আরও জানান, ঘটনাটি খতিয়ে দেখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। সরবরাহ করা খাবারের গুণগত মান পরীক্ষা এবং শিক্ষার্থীদের অসুস্থতার প্রকৃত কারণ অনুসন্ধানে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)-কে আহ্বায়ক করে কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্য হিসেবে রয়েছেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, নিরাপদ খাদ্য অফিসার এবং জেলা স্যানিটারি পরিদর্শক।

গঠিত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে সরবরাহকৃত খাবারের গুণগত মান যাচাই, শিক্ষার্থীদের অসুস্থতার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে চিহ্নিত করে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগেও শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার মতো একই ধরনের ঘটনা তিন দফা ঘটেছে বলে জানা গেছে।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.