সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ | বাংলা: ৯ অগ্রহায়ণ ১৪৩৩ | আরবি: ১৩ জমাদিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৬.৮১°C
SP_WEATHER_BROKEN_CLOUDS Humidity: ৬৭%
Wind: N at ২.৯ M/S
মঙ্গলবার
১৯.২°C / ১৯.২°C
বুধবার
২৩.৭৩°C / ২৩.৭৩°C
বৃহস্পতিবার
২৭.৮৭°C / ২৭.৮৭°C
শুক্রবার
২৮°C / ২৮°C
শনিবার
২৩.১৮°C / ২৩.১৮°C
রবিবার
২১.২৬°C / ২১.২৬°C
সোমবার
১৯.৯১°C / ১৯.৯১°C

নারায়ণপুরে মাটির নিচে পুঁতে রাখা ১০-১৫ ককটেল বিস্ফোরণ

নারায়ণপুরে মাটির নিচে পুঁতে রাখা ১০-১৫ ককটেল বিস্ফোরণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের নরসিয়া গ্রামে একটি বসতবাড়িতে মাটির নিচে পুঁতে রাখা ১০ থেকে ১৫টি ককটেল বিস্ফোরিত হয়েছে। এতে বাড়ির একটি দেয়াল ধসে পড়েছে এবং টিনের চাল উড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে স্থানীয় বাসিন্দা মো. ইউসুফ আলীর ছেলে মো. ইয়াহিয়ার (৪৫) বাড়ির লাকড়ির ঘরে এ বিস্ফোরণ ঘটে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৫৩ বিজিবির জহুরপুরটেক বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৯/৫-এস ও ১৯/৬-এসের মধ্যবর্তী স্থান থেকে প্রায় ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

বিস্ফোরণের পর বাড়ির লোকজন সপরিবারে চলে যায়। খবর পেয়ে রাত পৌনে ৯টার দিকে বিজিবির একটি দল ঘটনাস্থলে গেলেও ততক্ষণে কোনো আলামত পাওয়া যায়নি বলে জানা গেছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন বলেন, মজুদ করা ১০ থেকে ১৫টি ককটেল বিস্ফোরিত হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, বিস্ফোরণে ঘরের দেয়াল ও টিনের চাল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কেউ হতাহত হয়নি। বিষয়টি নিয়ে পুলিশ ও র‍্যাবের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.