সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ | বাংলা: ৯ অগ্রহায়ণ ১৪৩৩ | আরবি: ১৩ জমাদিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৬.৮১°C
SP_WEATHER_BROKEN_CLOUDS Humidity: ৬৭%
Wind: N at ২.৯ M/S
মঙ্গলবার
১৯.২৭°C / ১৯.২৭°C
বুধবার
২৩.৬৪°C / ২৩.৬৪°C
বৃহস্পতিবার
২৭.৮৫°C / ২৭.৮৫°C
শুক্রবার
২৮.০৯°C / ২৮.০৯°C
শনিবার
২২.৯১°C / ২২.৯১°C
রবিবার
২১.০৮°C / ২১.০৮°C
সোমবার
১৯.৯৪°C / ১৯.৯৪°C

চাঁপাইনবাবগঞ্জে পাটবোঝাই ট্রাক্টর উল্টে পাটের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে পাটবোঝাই ট্রাক্টর উল্টে পাটের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুরে পাটবোঝাই ট্রাক্টর উল্টে পাটের নিচে চাপা পড়ে জগন্নাথ কর্মকার নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে শ্যামপুর চামাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জগন্নাথ কর্মকার ওই এলাকার দুলাল কর্মকারের ছেলে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, কানসাট অভিমুখে যাওয়ার পথে পাটবোঝাই একটি ট্রাক্টর চামাবাজারের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় ট্রাক্টরে থাকা পাটের নিচে চাপা পড়ে শিশু জগন্নাথ কর্মকার ঘটনাস্থলেই মারা যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.