বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ | বাংলা: ২৩ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৭ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

৩০.১৩°C
SP_WEATHER_MODERATE_RAIN Humidity: ৫৮%
Wind: SSE at ২.৩১ M/S
শুক্রবার
২৩.৩৫°C / ২৩.৩৫°C
শনিবার
২৭.৯৩°C / ২৭.৯৩°C
রবিবার
৩১.৫৩°C / ৩১.৫৩°C
সোমবার
৩০.৯৮°C / ৩০.৯৮°C
মঙ্গলবার
২৫.৯৯°C / ২৫.৯৯°C
বুধবার
২৬.৪৮°C / ২৬.৪৮°C
বৃহস্পতিবার
২৫.২৯°C / ২৫.২৯°C

গোমস্তাপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

গোমস্তাপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় জাতীয় সংসদ সদস্য ড. মিজানুর রহমান।

সভায় গোমস্তাপুর থানার ওসি নুরে আলম, বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, বিএনপি ও সাংবাদিক নেতা আসাদুল্লাহ আহমেদ, সাংবাদিক আতিকুল ইসলাম আজম, নাহিদ ইসলামসহ সংশ্লিষ্টরা বক্তব্য দেন।

সভায় রহনপুরের কেডিসি ও শান্তিপাড়া এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে যানজট নিরসন, অবৈধ স্থাপনা উচ্ছেদ, মাদক ব্যবসা নির্মূল এবং সড়ক ডাকাতি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার ওপর সভায় গুরুত্বারোপ করা হয়।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.