সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ | বাংলা: ৯ অগ্রহায়ণ ১৪৩৩ | আরবি: ১৩ জমাদিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৬.৮১°C
SP_WEATHER_BROKEN_CLOUDS Humidity: ৬৭%
Wind: N at ২.৯ M/S
মঙ্গলবার
১৯.২৭°C / ১৯.২৭°C
বুধবার
২৩.৬৪°C / ২৩.৬৪°C
বৃহস্পতিবার
২৭.৮৫°C / ২৭.৮৫°C
শুক্রবার
২৮.০৯°C / ২৮.০৯°C
শনিবার
২২.৯১°C / ২২.৯১°C
রবিবার
২১.০৮°C / ২১.০৮°C
সোমবার
১৯.৯৪°C / ১৯.৯৪°C

গোমস্তাপুরের রামদাস বিলের সৌন্দর্য বর্ধনে তালগাছ রোপণ শুরু

গোমস্তাপুরের রামদাস বিলের সৌন্দর্য বর্ধনে তালগাছ রোপণ শুরু

গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র রামদাস বিলের সৌন্দর্য বর্ধনের অংশ হিসেবে তালগাছের চারা রোপণ শুরু করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার বিকেলে রামদাস বিলে তালগাছের চারা রোপণের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আছহাবুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলাম, রহনপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল মামুন নাহিদ, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম দোয়েল, সাংবাদিক জুলকারনাইন ও ইমরান আলী নিশান বাবুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

চারা রোপণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান বলেন, উপজেলার অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র রামদাস বিলকে আরও আকর্ষণীয় করে তুলতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে রহনপুর ও রাধানগর ইউনিয়নের অন্তর্গত রামদাস বিলে পর্যায়ক্রমে প্রায় দেড় হাজার তালগাছের চারা রোপণ করা হবে।

তিনি আরও বলেন, তালগাছগুলো বড় হলে রামদাস বিলের প্রাকৃতিক সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে এবং পর্যটকদের আকর্ষণ করবে।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.