বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ | বাংলা: ২৩ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৭ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

৩০.১৩°C
SP_WEATHER_MODERATE_RAIN Humidity: ৫৮%
Wind: SSE at ২.৩১ M/S
শুক্রবার
২৩.৩৫°C / ২৩.৩৫°C
শনিবার
২৭.৯৩°C / ২৭.৯৩°C
রবিবার
৩১.৫৩°C / ৩১.৫৩°C
সোমবার
৩০.৯৮°C / ৩০.৯৮°C
মঙ্গলবার
২৫.৯৯°C / ২৫.৯৯°C
বুধবার
২৬.৪৮°C / ২৬.৪৮°C
বৃহস্পতিবার
২৫.২৯°C / ২৫.২৯°C

শিবগঞ্জে ৬ চোরাই মোটরসাইকেলসহ আটক ১, জড়িত আরও ৪-৫ জন

শিবগঞ্জে ৬ চোরাই মোটরসাইকেলসহ আটক ১, জড়িত আরও ৪-৫ জন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পর এবার শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেলসহ ইদুল আলী নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় আরও ৪ থেকে ৫ জন জড়িত থাকার তথ্য পেয়েছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।

আটক ইদুল আলী শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কালিগঞ্জ এলাকার মোস্তফার ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল কালিগঞ্জ এলাকায় অভিযান চালায়। এ সময় ইদুল আলীকে আটক করা হয়। পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

স্টাফ রিপোর্টার 

পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, আটক ইদুল আলীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চোরাই মোটরসাইকেল উদ্ধারের ঘটনায় আরও ৪ থেকে ৫ জন সহযোগীর তথ্য পাওয়া গেছে। তাদের আটকের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।

তিনি আরও জানান, গত সপ্তাহে চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশ তিনটি মোটরসাইকেলসহ ৬ জনকে আটকের পর এটি চোরাই মোটরসাইকেল উদ্ধারে দ্বিতীয় অভিযান। এ অভিযানে একজনকে আটক করা সম্ভব হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনায় জড়িত অন্যদেরও আটকের চেষ্টা চলছে।

চোরাই মোটরসাইকেল উদ্ধারে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান পুলিশ সুপার।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.