বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ | বাংলা: ২২ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৬ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৪.১৯°C
SP_WEATHER_LIGHT_RAIN Humidity: ৮১%
Wind: E at ২.৯৬ M/S
বৃহস্পতিবার
২৪.৪৮°C / ২৪.৪৮°C
শুক্রবার
২৯.৪৪°C / ২৯.৪৪°C
শনিবার
৩৩.২৬°C / ৩৩.২৬°C
রবিবার
৩১.৩৩°C / ৩১.৩৩°C
সোমবার
২৮.২°C / ২৮.২°C
মঙ্গলবার
২৬.০৮°C / ২৬.০৮°C
বুধবার
২৫.০৩°C / ২৫.০৩°C

চাঁপাইনবাবগঞ্জে প্রায় ১৪ কেজি গাঁজাসহ আটক ১, পলাতক ২

চাঁপাইনবাবগঞ্জে প্রায় ১৪ কেজি গাঁজাসহ আটক ১, পলাতক ২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ১৩ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ মো. নজরুল ইসলাম (৫৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নাচোল থানা পুলিশ। এ সময় তার সঙ্গে থাকা আরও দুই ব্যক্তি পালিয়ে যায়।

সোমবার ভোরে এক ক্ষুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ।

পুলিশ জানায়, রবিবার (২০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সূর্যপুর মোড় এলাকায় অভিযান চালায় নাচোল থানা পুলিশ। এ সময় সন্দেহভাজন হিসেবে মো. নজরুল ইসলামকে তল্লাশি করা হলে তার কাছ থেকে ১৩ কেজি ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, অভিযানের বিষয়টি টের পেয়ে নজরুল ইসলামের সঙ্গে থাকা আরও দুই ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, গ্রেপ্তারকৃত নজরুল ইসলামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি পালিয়ে যাওয়া দুই সহযোগীর নাম-ঠিকানা সংগ্রহ করে তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.