সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ | বাংলা: ৯ অগ্রহায়ণ ১৪৩৩ | আরবি: ১৩ জমাদিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৬.৮১°C
SP_WEATHER_BROKEN_CLOUDS Humidity: ৬৭%
Wind: N at ২.৯ M/S
মঙ্গলবার
১৯.২৭°C / ১৯.২৭°C
বুধবার
২৩.৬৪°C / ২৩.৬৪°C
বৃহস্পতিবার
২৭.৮৫°C / ২৭.৮৫°C
শুক্রবার
২৮.০৯°C / ২৮.০৯°C
শনিবার
২২.৯১°C / ২২.৯১°C
রবিবার
২১.০৮°C / ২১.০৮°C
সোমবার
১৯.৯৪°C / ১৯.৯৪°C

শিবগঞ্জে বন্যাকবলিত ৫০০ পরিবার পেল ত্রাণ

শিবগঞ্জে বন্যাকবলিত ৫০০ পরিবার পেল ত্রাণ

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী  তারেক রহমানের পক্ষ থেকে রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার উজিরপুর ইউনিয়নের চর সেতারাপাড়া, জর্দারপাড়া ও তেলীপাড়া এলাকায় এ ত্রাণ বিতরণ করা হয়।

বন্যাকবলিত এসব পরিবারের মধ্যে প্রধানত চাল বিতরণ করা হয়। ত্রাণ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক) ড. মো. সাইমুম পারভেজ।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. মোহা. নাহিদুজ্জামান সুমন, উজিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাদিকুল ইসলাম, সহসভাপতি কামাল উদ্দিন বাবু, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ওমর ফারুক রানা, শিবগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তুষার বিশ্বাস, সাবেক যুগ্ম আহ্বায়ক অসিম আলী এবং উজিরপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি শহীদুল ইসলাম।

স্থানীয়রা জানান, সাম্প্রতিক বন্যায় উজিরপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। অনেক পরিবার ঘরবাড়ি ও ফসলের ক্ষতির পাশাপাশি খাদ্যসংকটে পড়েছে। বন্যার এই দুর্যোগের মধ্যে ত্রাণ হিসেবে চাল পেয়ে উপকারভোগী পরিবারগুলোর মধ্যে স্বস্তি দেখা গেছে।

উপকারভোগীরা জানান, বন্যার কারণে তাদের আয়-রোজগার ও দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হয়েছে। এমন সময়ে খাদ্য সহায়তা তাদের জন্য কিছুটা হলেও সংকট মোকাবিলায় সহায়ক হবে

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.