বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ | বাংলা: ২২ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৬ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৪.১৯°C
SP_WEATHER_LIGHT_RAIN Humidity: ৮১%
Wind: E at ২.৯৬ M/S
বৃহস্পতিবার
২৪.৪৮°C / ২৪.৪৮°C
শুক্রবার
২৯.৪৪°C / ২৯.৪৪°C
শনিবার
৩৩.২৬°C / ৩৩.২৬°C
রবিবার
৩১.৩৩°C / ৩১.৩৩°C
সোমবার
২৮.২°C / ২৮.২°C
মঙ্গলবার
২৬.০৮°C / ২৬.০৮°C
বুধবার
২৫.০৩°C / ২৫.০৩°C

নাচোলে লাইসেন্স ছাড়াই ১৫ ব্যারেল ডিজেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা

নাচোলে লাইসেন্স ছাড়াই ১৫ ব্যারেল ডিজেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় লাইসেন্স ছাড়াই দোকান ও গোডাউনে বিপুল পরিমাণ ডিজেল মজুদের দায়ে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অবৈধভাবে মজুদ করা ১৫ ব্যারেল ডিজেল জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভেরেন্ডি বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির আহমেদ রোবেল।

অভিযান সূত্রে জানা যায়, ভেরেন্ডি বাজারের ‘চৌধুরী ট্রেডিং’-এর স্বত্বাধিকারী মো. হুমায়ুন চৌধুরী দীর্ঘদিন ধরে কোনো বৈধ লাইসেন্স ছাড়াই দোকান ও গোডাউনে ডিজেল মজুদ করে আসছিলেন। একটি গোয়েন্দা সংস্থার গোপন সংবাদের ভিত্তিতে প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়ে ১৫ ব্যারেল ডিজেল জব্দ করা হয়। জব্দ করা ডিজেলের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৪৯ হাজার ২৯০ টাকা।

লাইসেন্স ছাড়া জ্বালানি তেল মজুদের মাধ্যমে বাংলাদেশ পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ৪ নম্বর ধারা লঙ্ঘনের অপরাধে একই আইনের ২০(ঙ) ধারায় ব্যবসায়ী হুমায়ুন চৌধুরীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযান শেষে তাঁর উপস্থিতিতে জব্দ করা ১৫ ব্যারেল ডিজেল নিকটস্থ ধানসুরা ফিলিং স্টেশনে বিক্রি করা হয়। বিক্রয়লব্ধ অর্থ নিয়ম অনুযায়ী সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, জনস্বার্থ রক্ষা ও বাজার শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাচাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় লাইসেন্স ছাড়াই দোকান ও গোডাউনে বিপুল পরিমাণ ডিজেল মজুদের দায়ে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অবৈধভাবে মজুদ করা ১৫ ব্যারেল ডিজেল জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভেরেন্ডি বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির আহমেদ রোবেল।

অভিযান সূত্রে জানা যায়, ভেরেন্ডি বাজারের ‘চৌধুরী ট্রেডিং’-এর স্বত্বাধিকারী মো. হুমায়ুন চৌধুরী দীর্ঘদিন ধরে কোনো বৈধ লাইসেন্স ছাড়াই দোকান ও গোডাউনে ডিজেল মজুদ করে আসছিলেন। একটি গোয়েন্দা সংস্থার গোপন সংবাদের ভিত্তিতে প্রতিষ্ঠানটিতে

স্টাফ রিপোর্টার 

অভিযান চালিয়ে ১৫ ব্যারেল ডিজেল জব্দ করা হয়। জব্দ করা ডিজেলের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৪৯ হাজার ২৯০ টাকা।

লাইসেন্স ছাড়া জ্বালানি তেল মজুদের মাধ্যমে বাংলাদেশ পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ৪ নম্বর ধারা লঙ্ঘনের অপরাধে একই আইনের ২০(ঙ) ধারায় ব্যবসায়ী হুমায়ুন চৌধুরীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযান শেষে তাঁর উপস্থিতিতে জব্দ করা ১৫ ব্যারেল ডিজেল নিকটস্থ ধানসুরা ফিলিং স্টেশনে বিক্রি করা হয়। বিক্রয়লব্ধ অর্থ নিয়ম অনুযায়ী সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, জনস্বার্থ রক্ষা ও বাজার শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।কবে।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.