বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ | বাংলা: ২৩ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৭ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

৩০.১৩°C
SP_WEATHER_MODERATE_RAIN Humidity: ৫৮%
Wind: SSE at ২.৩১ M/S
শুক্রবার
২৩.৩৫°C / ২৩.৩৫°C
শনিবার
২৭.৯৩°C / ২৭.৯৩°C
রবিবার
৩১.৫৩°C / ৩১.৫৩°C
সোমবার
৩০.৯৮°C / ৩০.৯৮°C
মঙ্গলবার
২৫.৯৯°C / ২৫.৯৯°C
বুধবার
২৬.৪৮°C / ২৬.৪৮°C
বৃহস্পতিবার
২৫.২৯°C / ২৫.২৯°C

চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মন্টু, সম্পাদক ফয়সাল

চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মন্টু, সম্পাদক ফয়সাল

স্টাফ রিপোর্টার 

ঐতিহ্যবাহী চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পদে দৈনিক গণকণ্ঠের প্রতিনিধি গোলাম মোস্তফা মন্টু এবং সাধারণ সম্পাদক পদে ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রতিনিধি ফয়সাল মাহমুদ পুনর্নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার রাতে প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত সাধারণ সভায় সদস্যদের কণ্ঠভোটে তারা নির্বাচিত হন। আগামী দুই বছর নতুন কমিটি প্রেসক্লাবের দায়িত্ব পালন করবে।

নতুন কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক দিনকালের প্রতিনিধি মনিরুল ইসলাম বাদল, সহ-সাধারণ সম্পাদক হয়েছেন ডিবিসি নিউজের প্রতিনিধি জহুরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন আলোকিত গৌড়ের সম্পাদক মো. আব্দুল্লাহ।

এছাড়া নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা তসলিম উদ্দীন, নয়া দিগন্তের প্রতিনিধি মো. মিজানুর রহমান কুটু, মাহবুবুর রহমান মিন্টু এবং আমার সংবাদের প্রতিনিধি আজিজুর রহমান শিশির।

গোলাম মোস্তফা মন্টু এবার দশমবারের মতো প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন। অন্যদিকে তরুণ সাংবাদিক ফয়সাল মাহমুদ দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন।

নির্বাচিত হওয়ার পর এক যৌথ বিবৃতিতে সভাপতি গোলাম মোস্তফা মন্টু ও সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ বলেন, চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকতায় সুষ্ঠু ধারা ফিরিয়ে আনতে নতুন কমিটি কার্যকর ভূমিকা রাখবে। জেলার সাংবাদিকদের পেশাগত মর্যাদা, ঐক্য ও কল্যাণে তারা কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.