সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ | বাংলা: ৯ অগ্রহায়ণ ১৪৩৩ | আরবি: ১৩ জমাদিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৬.৮১°C
SP_WEATHER_BROKEN_CLOUDS Humidity: ৬৭%
Wind: N at ২.৯ M/S
মঙ্গলবার
১৯.২৭°C / ১৯.২৭°C
বুধবার
২৩.৬৪°C / ২৩.৬৪°C
বৃহস্পতিবার
২৭.৮৫°C / ২৭.৮৫°C
শুক্রবার
২৮.০৯°C / ২৮.০৯°C
শনিবার
২২.৯১°C / ২২.৯১°C
রবিবার
২১.০৮°C / ২১.০৮°C
সোমবার
১৯.৯৪°C / ১৯.৯৪°C

গ্রিন ভিউ স্কুলে ৪ ছাত্রী অসুস্থ, কারণ হিসেবে ‘গণ হিস্টিরিয়া’ বলছেন চিকিৎসক

গ্রিন ভিউ স্কুলে ৪ ছাত্রী অসুস্থ, কারণ হিসেবে ‘গণ হিস্টিরিয়া’ বলছেন চিকিৎসক

স্টাফ রিপোর্টার 

চাঁপাইনবাবগঞ্জের কালেক্টরেট গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয়ে একই শ্রেণির চার ছাত্রী একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে। বুধবার সকালে বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির কক্ষে এ ঘটনা ঘটে। পরে চিকিৎসকরা জানিয়েছেন, তীব্র মানসিক চাপ, ভয় বা আতঙ্ক থেকে এমনটি হতে পারে। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলেও জানিয়েছেন তারা।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম জানান, সকালে ষষ্ঠ শ্রেণির ক্লাস চলাকালে হঠাৎ এক ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। তার প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিল। একপর্যায়ে সে নিস্তেজ হয়ে পড়লে শিক্ষক ও অভিভাবকদের সহায়তায় তাকে হাসপাতালে নেওয়া হয়।

পরে ক্লাস আবার শুরু হলে একে একে আরও তিন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি জানার পর তাদের অভিভাবকদের ডেকে এনে অসুস্থ তিন ছাত্রীকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।

একই শ্রেণির একসঙ্গে চার ছাত্রী অসুস্থ হয়ে পড়ায় বিদ্যালয়ে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে এবং বিদ্যালয়ের পাঠদান কার্যক্রমও স্বাভাবিকভাবে চলতে থাকে।

চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মাহবুব হাসান বলেন, ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে ওয়ার্ডে তার চিকিৎসা চলছে এবং সে আশঙ্কামুক্ত।

তিনি আরও বলেন, এটি ‘ম্যাস সাইকোজেনিক ইলনেশ’ (গণ হিস্টিরিয়া) হতে পারে। সাধারণত তীব্র মানসিক চাপ, ভয় বা আতঙ্ক থেকে এমন পরিস্থিতি তৈরি হয়। একজন অসুস্থ হওয়ার পর আতঙ্কিত হয়ে অন্যরাও অসুস্থ হয়ে পড়তে পারে। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.